এপ্রিল-মে মাসের বেতন দেওয়া হবে না, লকডাউনে ক্ষতি সামলাতে চরম সিদ্ধান্ত স্পাইসজেটের
এপ্রিল-মে মাসের বেতন দেওয়া হবে না, লকডাউনে ক্ষতি সামলাতে চরম সিদ্ধান্ত স্পাইসজেটের
করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে গোটা দেশে বন্ধ বিমান পরিষেবা। যার জেরে প্রবল ক্ষতির মুখে বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে কর্মীদের পাশে না দাঁড়িয়েই তাঁদের বেতন না দেওয়ার কথা ঘোষণা করেছে স্পাইসজেট। সংস্থার তরফে জানানো হয়েছে এপ্রিল এবং মে মাসের বেতন তাঁরা দিতে পারবেন না। যাঁরা কার্গো বিমান চালাচ্ছেন তাঁদের ঘণ্টা হিসেবে টাকা মিটিয়ে দেওয়া হবে।

কর্মীদের বেতনে কোপ
লকডাউনের কারণে স্বব্ধ বিমান পরিষেবা। আন্তর্জাতিক উড়ান থেকে দেশীয় উড়ান বই বন্ধ রয়েছে। কতদিন তা বন্ধ থাকবে তা জানা নেই। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সংস্থার কর্মীরা। এই পরিস্থিতিতে কর্মীদের ২ মাসের বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পাইস জেট। এপ্রিল-মে ২ মাসের বেতন দিতে পারবেন না বলে জানিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

কার্গো উড়ানের জন্য ঘন্টা মেপে টাকা
এই লকডাউনের মাঝেও কয়েকটি কার্গো বিমান চালাচ্ছে স্পাইসজেট। এই কার্গো বিমানে যাঁরা কাজ করছেন তাঁদের ঘণ্টার হিসেবে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ৫টি কার্গো বিমান চলছে সংস্থাটির। এই উড়ানগুলি যাঁরা চালাচ্ছেন তাঁদের ঘণ্টা মেপে অর্থাৎ কতক্ষণ পাইলট উড়ান চালিয়েছেন সেই ঘণ্টা হিসেব করে টাকা দেওয়া হবে।

উড়ান পরিষেবায় ধাক্কা
করোনা সংক্রমণের কারণে সবচেেয় বেশি প্রভাব পড়েছে উড়ান পরিষেবায়। লকডাউনে দেশিয় এবং আন্তর্জাতিক সব বিমান পরিষেবা বন্ধ রয়েছে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলি। ইন্ডিগো আগেই কর্মীদের বেতন কাটার কথা ঘোষণা করেছে। সেই পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়াও।












Click it and Unblock the Notifications