অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, জয়পুরে অবতরণের সময় চাকা ফাটল স্পাইসজেট বিমানের
চাকা ফেটে বিপত্তি, জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের। এসজি—৫৮ বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল।
চাকা ফেটে বিপত্তি, জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের। এসজি-৫৮ বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল। সকাল ৯টা নাগাদ দুবাই থেকে জয়পুর বিমানবন্দরে অবতরণেপ সময়েই চাকাটি ফেটে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সকলকেই নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।

চাকা কী ভাবে ফাটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও দুবাই থেকে ওড়ার সময় বিমানে কোনও সমস্যা ছিল না। মনে করা হচ্ছে জয়পুর বিমানবন্দরে অবতরণের সময় কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে।
Rajasthan: Emergency landing of SpiceJet Dubai-Jaipur SG 58 flight with 189 passengers took place at Jaipur airport at 9:03 am today after one of the tires of the aircraft burst. Passengers safely evacuated. pic.twitter.com/H7WE9Yxroy
— ANI (@ANI) June 12, 2019
তদন্তকারীরা জানিয়েছেন অবতরণের সময় যদি চাকা না ঘোরে তাহলেই এই ঘটনা ঘটে। এক্ষেত্রে সেটাই ঘটেছিল বলে অনুমান করা হচ্ছে। রানওয়েতে চাকা ঘষেই টায়ারটি ফেটে যায়। তবে এখনও স্পাইসজেট কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications