ওড়ার মুহূর্তে ধাক্কা মোষের সঙ্গে, বরাত জোরে বাঁচল বিমান

স্পাইস
সুরাত, ৭ নভেম্বর: বরাত জোরে বেঁচে গেল স্পাইস জেটের বিমান। মোষের সঙ্গে সরাসরি ধাক্কা লাগা সত্ত্বেও চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১৭০জন যাত্রী। বৃহস্পতিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে সুরাত বিমানবন্দরে।

গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ সুরাত থেকে দিল্লির উদ্দেশে টেক-অফ করার কথা ছিল স্পাইস জেটের উড়ানটির। এসজি-৬২২ উড়ানটি যখন টেক-অফ করার জন্য রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে, হঠাৎ সামনে চলে আসে একটি মোষ। সটান ধাক্কা লাগে মোষটির সঙ্গে। পাইলট বিমানের গতি কমিয়ে সেটি রানওয়েতে দাঁড় করিয়ে দেন। যদি ধাক্কা লাগার পরও আকাশে ওড়ার চেষ্টা করতেন পাইলট, তা হলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, রানওয়ের ধারে বড় বড় ঘাস ছিল। তা খেতে কোনওভাবে চলে আসে মোষটি। বিমানের বিকট আওয়াজে ভয় খেয়ে দৌড়তে দৌড়তে সেটি চলে আসে রানওয়ের ওপর। তখনই ধাক্কা লাগে। কিন্তু পাঁচিলঘেরা বিমানবন্দরে কীভাবে মোষ এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+