লক্ষ্য পুজো মরশুম, ন্যূনতম ১৮৮৮ টাকায় টিকিট বিক্রি স্পাইস জেটের

বিমান
নয়াদিল্লি, ২৫ অগস্ট: আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আবার কম দামে টিকিট বিক্রি শুরু করল স্পাইস জেট। ন্যূনতম ভাড়া হচ্ছে ১৮৮৮ টাকা।

স্পাইস জেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ অগস্ট পর্যন্ত বুকিংয়ে এই সুবিধা মিলবে। কিন্তু সফর করতে হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে এই বুকিং হবে। এই অফারের আওতায় যাঁরা টিকিট কাটবেন, তাঁরা যাত্রা না করলে টাকা ফেরত পাবেন না। অর্থাৎ ভাড়া নন-রিফান্ডেবল।

আরও পড়ুন: ৬০০ টাকায় টিকিট কেটে উঠে পড়ুন বিমানে!
আরও পড়ুন: ১০০ টাকায় টিকিট বিক্রি এয়ার ইন্ডিয়ার, অফার ৩১ অগস্ট পর্যন্ত
আরও পড়ুন: ২৬০০ টাকায় উড়ে চলুন বিদেশে! সৌজন্যে এয়ার এশিয়া

গরমের মরশুম হোক বা উৎসবের মরশুম, স্পাইস জেট এমন আকর্ষণীয় অফার দেয় মাঝেসাঝেই। কিছুদিন আগে তারা এক টাকায় টিকিট বিক্রি শুরু করেছিল। কিন্তু অন্যান্য বিমান সংস্থাগুলির আপত্তিতে শেষ পর্যন্ত তাদের এই উদ্যোগ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আর এক কম দামি বিমান সংস্থা ইন্ডিগো বলেছিল, এক টাকায় টিকিট বিক্রি করলে তা বিমান পরিবহণ শিল্পকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তখন বাধ্য হয়ে পিছু হটতে হয়েছিল স্পাইস জেটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+