রাজ্যসভায় পাশ এসপিজি সংশোধনী বিল

রাজ্যসভায় পাস হয়ে গেল এসপিজি সংশোধনী বিল। আগেই লোকসভায় পাস হয়েছিল বিলটি। রাজ্যসভায় পাস হওয়ার পর এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

রাজ্যসভায় পাস হয়ে গেল এসপিজি সংশোধনী বিল। আগেই লোকসভায় পাস হয়েছিল বিলটি। রাজ্যসভায় পাস হওয়ার পর এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রাজ্যসভায় বিলটির সংশোধনী পেশের সময় উঠে এসেছিল গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা কমানোর প্রসঙ্গও।

গান্ধী পরিবারের এসপিজি সুরক্ষা বিতর্ক

গান্ধী পরিবারের এসপিজি সুরক্ষা বিতর্ক

গান্ধী পরিবারের এসপিজি সুরক্ষা ফেরানো নিয়ে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। লোকসভা এই নিয়ে তোলপাড় হয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একযোগে আক্রমণ শানিয়েছিল। তাঁরা অভিযোগ করেছিল গান্ধী পরিবারের কোনও ক্ষতি হলে দায় নিতে হবে মোদী সরকারকে।

এসপিজি সংশোধনী বিল পাস

এসপিজি সংশোধনী বিল পাস

গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা সরানোর পরেই রাজ্যসভায় পাস হয়ে গেল এসপিজি সংশোধনী বিল। বিলটি পাসের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গান্ধী পরিবারকে মাথায় রেখে এসপিজি সংশোধনী বিল পাশ করানো হয়েছে এই অভিযোগ একেবারেই মিথ্যে। বিল পেশের আগেই এসপিজি নিরাপত্তা সরানো হয়েছিল। এই নিয়ে পঞ্চম বার সংশোধনী আনা হল এই বিলে।

কী আছে নতুন সংশোধনীতে

কী আছে নতুন সংশোধনীতে

এসপিজি সংশোধনী বিলে বলা হয়েছে এবার থেকে কেবল মাত্র প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকেন এমন পরিবারের লোকেরাই এই বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের লোকেরা এই সুবিধা পাবেন পাঁচ বছরের জন্য। যবে থেকে তিনি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ছাড়বেন তারপর থেকে পাঁচ বছরের জন্য এই বিশেষ নিরাপত্তা তিনি পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+