কেজরিওয়াল সন্দর্শনে নজরানা ২০ হাজার টাকা

কেজরিওয়াল
বেঙ্গালুরু, ৮ মার্চ: একদম হাতের নাগালে পাওয়া যাবে অরবিন্দ কেজরিওয়ালকে। যা জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, মন খুলে বলা যাবে। কিন্তু গাঁটের কড়ি খরচ করতে হবে। মাথাপিছু দিতে হবে কড়কড়ে ২০ হাজার টাকা!

কী রকম ব্যাপার?

ইনফোসিসের প্রাক্তন এক বড়কর্তা ভি বালকৃষ্ণণ সদ্য নাম লিখিয়েছেন আম আদমি পার্টিতে। অরবিন্দ কেজরিওয়ালের অন্ধ ভক্ত। আগামী ১৫ মার্চ মূলত তাঁর উদ্যোগে বেঙ্গালুরুতে নির্বাচনী প্রচারে আসছেন আম আদমি পার্টি সুপ্রিমো। এদিকে এই শহরের ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ সরাসরি কথা বলতে চান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। জানতে চান, দুর্নীতিমুক্ত ভারত গড়ার রূপরেখা। তাঁরা সব্বাই গিয়ে ধরেছিলেন বালকৃষ্ণণকে। তখন তিনিই প্রস্তাব দেন, দেখা করিয়ে দেওয়া যাবে। কিন্তু সেই জন্য দলীয় তহবিলে মাথাপিছু ২০ হাজার টাকা করে অনুদান দিতে হবে। তাতেই সকলে রাজি!

বেঙ্গালুরুতে কয়েকদিন থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। ২০০ জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অধিকাংশই ইঞ্জিনিয়ার। তবে কেউ কেউ ম্যানেজমেন্ট, ডাক্তারি পেশাতেও যুক্ত। এঁরা সিটি সেন্টারের একটি বিলাসবহুল হোটেলে সাক্ষাৎ করবেন আম আদমি পার্টির কর্ণধারের সঙ্গে। নৈশভোজ সারতে সারতে কথা বলবেন। জেনে নেবেন নানা উত্তর। এই সাক্ষাৎকার পর্ব থেকে অন্তত ৪০ লক্ষ টাকা সংগ্রহ হবে। এই অর্থ ভোটের প্রচারে খরচ করতে চায় আম আদমি পার্টি।

ওই ২০০ জনকে ই-মেইল পাঠিয়ে বালকৃষ্ণণ লিখেছেন, "যে উপায়ে এ দেশে রাজনীতিক দলগুলিকে চাঁদা দেওয়া হয়, তাই-ই দুর্নীতির উৎস। তাই আম আদমি পার্টি পরিচিত সূত্র থেকে টাকা নিয়ে এই উপায়কে বদলাতে চায়। এতে স্বচ্ছতা থাকছে। আমরা যদি এ ধরনের উদ্যোগকে সমর্থন না করি, তা হলে দেশ বদলাবে না। আমি আপনাদের অনুরোধ করছি, নৈশভোজে আসুন এবং প্রতিজ্ঞাবদ্ধ হোন।" তিনি আরও জানান, এ ধরনের মডেল পরীক্ষামূলকভাবে প্রথম বেঙ্গালুরুতে প্রয়োগ করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জায়গাতেও তা চালু করার ভাবনাচিন্তা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+