বিহারে স্কুলের গেটের সামনেই ৩৩জনকে পিষে দিল ছুটন্ত গাড়ি, ঘটনাস্থলে মৃত ৯ ছাত্রছাত্রী
বিহারের মুজফফরপুরে স্কুল বিল্ডিংয়ের সামনের রাস্তায় ৩৩ জনকে পিষে দিল ছুটন্ত গাড়ি।
বিহারের মুজফফরপুরে স্কুল বিল্ডিংয়ের সামনের রাস্তায় ৩৩ জনকে পিষে দিল ছুটন্ত গাড়ি। ঘটনায় ৯ জন স্কুলছাত্রছাত্রীর সেখানেই মৃত্যু হয়েছে। বাকী ২৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুরন্ত গতিতে ছুটে আসা একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি স্কুলের কম্পাউন্ডের সামনের রাস্তায় ঢুকে পড়ে। তখন ক্লাস শেষ করে ছাত্রছাত্রীরা বেরচ্ছিল। সেখানেই এতজন গাড়ির নিচে পিষে মারা যায়।
#SpotVisuals: Nine students dead, 24 injured after a vehicle rammed into a school building in #Bihar's Muzaffarpur pic.twitter.com/n8E4UNwY8R
— ANI (@ANI) February 24, 2018
বাকী আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাংবাদিক সম্মেলন করে তিনি নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
Bihar CM Nitish Kumar announces Rs 4 Lakh each as ex-gratia to the families of the deceased where 9 students were killed & 24 were injured after a vehicle rammed into a school building in #Bihar's Muzaffarpur. (file pic) pic.twitter.com/iHw8ScnLpr
— ANI (@ANI) February 24, 2018
ক্লাস শেষ হওয়ায় দল বেঁধে সকলে বেরোচ্ছিল। স্কুলের সামনের ৭৭ নম্বর জাতীয় সড়কে তার অনেকক্ষণ পরও খুদে পড়ুয়াদের দেহ পড়েছিল। এতজনকে পিষে দিয়ে বোলেরো গাড়িটি পালিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications