মোহালিতে মার্সিডি‌জের ধাক্কা সাইকেল–অফিস ক্যাবকে, নিহত তিন যাত্রী, পলাতক অভিযুক্তরা

মোহালিতে মার্সিডি‌জের ধাক্কা সাইকেল–অফিস ক্যাবকে

তীব্র গতিতে আসা মার্সিডিজ গাড়ির ধাক্কায় নিহত হলেন তিনজন। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে মোহালিতে। ওই মার্সিডিজ গাড়িটি একটি অফিস ক্যাবকে ধাক্কা মারে। এই ঘটা ঘটার পর ঘটনাস্থান ছেড়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় ঘাতক মার্সিডিজের ভেতর থাকা তিনজন।

মোহালিতে মার্সিডি‌জের ধাক্কা সাইকেল–অফিস ক্যাবকে, নিহত তিন যাত্রী, পলাতক অভিযুক্তরা


তবে পুলিশ অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করতে পেরেছে এবং বাকি দু’‌জন এখনও পলাতক। কালো রঙের মার্সিডিজ গাড়িটি চণ্ডীগড়ের রেজিস্ট্রেশন নম্বরের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মার্সিডিজের চালক গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বসে এবং প্রথম একটি সাইকেলকে ধাক্কা মারে, এরপর ক্যাবের সঙ্গে ধাক্কা লেগে তা লোহার রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা লাগায়। এই দুর্ঘটনার পর মোহালির রাধা সোয়ামি চৌক থেকে স্থানীয়রা ক্যাবের মধ্যে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে এবং পুলিশ পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ গাড়িটি পায়।

মার্সিডিজের সঙ্গে অফিস ক্যাবের ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাকি তিনজন আহত হন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তীব্র গতিতে আসা মার্সিডিজ প্রথমে একটি সাইকেলকে ধাক্কা মারে এরপর একটি অফিস ক্যাবকে, যার ফলে তিনজনের মৃত্য হয়। ক্যাবটি অফিসের নাইট শিফটের পর কর্মীদের বাড়িতে ড্রপ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ক্যাব ও মার্সিডিজ গাড়ির ধাক্কা এতটাল প্রবল ছিল যে ক্যাবটি ২–৩ বার পাল্টি খায়। ঘাতক গাড়ির চালক ও গাড়ির ভেতর থাকা দু’‌জনও আহত হয়েছিল কিন্তু তাদের এয়ার ব্যাগ বাঁচিয়ে নেয়। এরপরই তারা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে কোনও মদের বোতল পায়নি বলে জানিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+