গতিতে বন্দে ভারতের সমান, শালিমার থেকে পুরী যায় 'গরীবের রাজধানী'! ভাড়া এসি কোচে মাত্র ৬৮ পয়সা/কিমি
Indian Railways: প্রত্যেকদিন গোটা দেশে কয়েক হাজার ট্রেন চলে! ট্রেনের সুবিধার কথা ভেবে নির্ধারিত হয় ট্রেনের ভাড়া। স্লিপার, জেনারেল কোচের থেকে তুলনামূলক এসি কোচের ভাড়া অনেকটাই কম। এমন পরিস্থিতিতে ভাড়া দেখেই স্লিপার কোচের টিকিটে ট্রেনে যাত্রা করে থাকেন!
জানেন একটি এমন ট্রেন আছে যেটিতে এসি কোচের ভাড়া এতটাই কম (Cheapest AC Train Ticket) যে কেউ যাত্রা করতে পারেব। অনেকেই এই ট্রেনকে গরিবের 'রাজধানী এক্সপ্রেস' (Indian Railways) বলেও ডাকেন। ভাবছেন তো আজকের দিনে আছে নাকি!!!

Indian Railways: দেশের সবথেকে 'সস্তার' ট্রেন
এসি কোচের এই ট্রেনের ভাড়া তুলনামূলক অনেকটাই কম। জি নিউজের খবর অনুযায়ী, রাজধানী, শতাব্দী কিংবা বন্দে ভারতের মতো সম্পূর্ণ ট্রেনই এয়ার কন্ডিশন। কিন্তু ভাড়ার দিক থেকে এই সমস্ত ট্রেনের থেকে অনেকটাই কম। ট্রেনটির নাম গরীব রথ (Garib Rath Express)। এসি কোচের এই ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে মাত্র ৬৮ পয়সা। এই ট্রেনের AC-কোচে যে কেউ যাত্রা করতে পারবেন। দেশের একাধিক রুটে চলে এই ট্রেন। এমনকী বাংলা থেকেও চলে এটি।
Indian Railways: কবে শুরু হয় এই ট্রেন?
গত ২০০৬ সালে প্রথম বিহারের সহরসা থেকে অমৃতসর পর্যন্ত চালানো হয়েছিল। এই ট্রেন বর্তমানে দেশের আলাদা আলাদা প্রায় ২৬ টি রুটে চলতে পারে। এটি দিল্লি-মুম্বাই, দিল্লি-চেন্নাই, পাটনা-কলকাতার মতো গুরুত্বপূর্ণ রুটে চলে। এমনকী শালিমার থেকে পুরী পর্যন্তও একটি গরীব রথ চালানো হয়। এতটাই ভিড় থাকে যে ট্রেনে জায়গা পাওয়া মুশকিল হয়। সবসময় লম্বা ওয়েটিং লিস্ট।
Indian Railways: গতিতে সেরা
বন্দে ভারতের গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিমি। কিন্তু বর্তমানে বন্দে ভারত ট্রেনের গড় গতি ঘণ্টায় ৬৬ থেকে ৯৬ কিমি। যেখানে গরীব রথ ট্রেন ঘণ্টায় গড়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার গতিতে চলতে পারে। চেন্নাই থেকে দিল্লির হজরত নিজামুদ্দিনের মধ্যে যে গরীব রথ চলে সেটি সেটি দেশের সবথেকে দীর্ঘ রুটের ট্রেন। যার ভাড়া মাত্র ২০৭৫ টাকা। এই ট্রেনটি চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ২৮ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করে। এই ট্রেনের ভাড়া মাত্র ১৫০০ টাকা। এমনটাই দাবি জি নিউজের প্রকাশিত খবরে।
Indian Railways: ভাড়া খুবই কম
এই রুটে রাজধানী এক্সপ্রেস সময় নেয় 28 ঘণ্টা 25 মিনিট সময় নেয়। কিন্তু এই ট্রেনে থার্ড এসির ভাড়া 4210 টাকা। গরীর রথের ভাড়ার তিনগুণ। মাত্র ১৫০০ টাকা লাগে। অর্থাৎ এই হিসাবে প্রতি কিলোমিটারের ভাড়া প্রায় ৬৪ পয়সা পড়বে। অর্থাৎ গরীব রথে একটি এসি কোচে ভ্রমণের ভাড়া প্রতি কিলোমিটারে মাত্র ৬৮ পয়সা। এত অল্প মূল্য কোনও ট্রেন সফর নেই।
তবে এই ট্রেনে যাত্রীরা বন্দে ভারত কিংবা রাজধানী এক্সপ্রেসের মতো সুবিধা একেবারেই পাবেন না। খুবই সাধারণ ভাবেই চলে এই গরীব রথ এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications