শিবসেনার নিশানায় কংগ্রেস, আরেক নির্বাচনের আগে ছন্নছাড়া পরিস্থিতি! মহারাষ্ট্রে MVA-এর ভবিষ্যত নিয়ে জল্পনা

মহারাষ্ট্রে (maharashtra) রাজ্যসভায় (Rajya sabha) আসন হারানোর ক্ষত এখনও শুকোতে পারেন ক্ষমতাসীন এমভিএ (mva) জোট। এরই মধ্যে জোটের তিন সহযোগী একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে। বিধান পরিষদের নির্বাচনে এই লড়াই এমভ

মহারাষ্ট্রে (maharashtra) রাজ্যসভায় (Rajya sabha) আসন হারানোর ক্ষত এখনও শুকোতে পারেন ক্ষমতাসীন এমভিএ (mva) জোট। এরই মধ্যে জোটের তিন সহযোগী একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। বিধান পরিষদের নির্বাচনে এই লড়াই এমভিএ সহযোগী দলগুলির মধ্যে। প্রসঙ্গত ২০ জুন বিধান পরিষদ (legislative council) নির্বাচন। তার আগে এমভিএ সহযোগীগের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে পড়েছে।

১০ টি আসনে ১১ জন প্রার্থী

১০ টি আসনে ১১ জন প্রার্থী

২০ জুন মহারাষ্ট্রে বিধান পরিষদের ১০ টি আসনে নির্বাচন। যেখানে বিজেপিপ প্রার্থী সংখ্যা পাঁচ। অন্যদিকে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা দুটি করে আসনে প্রার্থী দিয়েছে। সংখ্যার লড়াইয়ে শিবসেনা ও এনসিপির দুটি করে আসনে জয় নিশ্চিত। অন্যদিকে একটি আসনে কংগ্রেসের। অপর আসনের জন্য বিজেপির সঙ্গে লড়াই হতে চলেছে কংগ্রেসের।

এখনও পর্যন্ত ছন্নছাড়া পরিস্থিতি

এখনও পর্যন্ত ছন্নছাড়া পরিস্থিতি

এখনও পর্যন্ত মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে এমভিএকে একসঙ্গে করতে কিংবা তাদের ছয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কোনও কৌশল অবলম্বন করতে দেখা যায়নি।

প্রতিটি দলের নিজের জন্য কাজ

প্রতিটি দলের নিজের জন্য কাজ

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সংবাদ মাধ্যমকে বলেছএন, তাদের দুই প্রার্থীর জয় নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যা রয়েছে। এক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই। তবে তারা কি হাতে থাকা বেশি ভোট কংগ্রেসকে দেবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, দলের প্রার্থীর জয় সুরক্ষিত করতে তাদের ভোটের প্রয়োজন। এখানে প্রত্যেকটি দল নিজের জন্য কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

কংগ্রেসকেই দায়ী করছে শিবসেনা

কংগ্রেসকেই দায়ী করছে শিবসেনা

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করছে শিবসেনা। তারা মনে করছে, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস যদি তাদের অতিরিক্ত ভোট সেনার প্রার্থীকে দিত, তাহলে বিজেপির কাছে আসন হারাতে হত ন। সেনার প্রার্থীকে কংগ্রেস
ভোট স্থানান্তরিত না করায় সেনার প্রার্থী সঞ্জয় পাওয়ার হেরে যান। সেই কারণে বিধান পরিষদের নির্বাচনে শিবসেনা তাদের অতিরিক্ত ভোট কংগ্রেস দিতে চায় না।

বিধান পরিষদ নির্বাচনে ভোটের অঙ্ক

বিধান পরিষদ নির্বাচনে ভোটের অঙ্ক

বিধান পরিষদের আসনে নির্বাচিত হতে প্রত্যের প্রার্থীর ভোট লাগবে ২৫.৯১। সেখানে কংগ্রেসের ভোট রয়েছে ৪৪। অর্থাৎ কংগ্রেসের দুই প্রার্থী জগতাপ এবং চন্দ্রকান্ত হান্দোরের নির্বাচিত হতে গেলে ৫২ ভোটের প্রয়োজন। এক্ষেত্রে ছোট দল কিংবা সহযোগীদের থেকে আটটি ভোটের প্রয়োজন।
অন্যদিকে এনসিপির ভোট রয়েছে ৫১। তাদের দুই প্রার্থীকে নির্বাচিত করতে আরও একভোটের প্রয়োজন।
শিবসেনার ভোট ৫৫ টি। দুই প্রার্থীর জয়ের পরেও তাদের হাতে ৩ টি ভোট থেকে যাবে।
অন্যদিকে বিজেপির পাঁচ প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ১৩০ টি ভোটের। কিন্তু তাদের হাতে রয়েছে ১০৬ টি ভোট। সেক্ষেত্রে তাদের আরও ২৪ টি ভোটের প্রয়োজন হবে। পরিস্থিতি যে খারাপ তা স্বীকার করে নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। তারা যে শিবসেনা কিংবা এনসিপির থেকে সাহায্য পাবে না, তাও একপ্রকারনিশ্চিত। তারা খানিকটা নির্ভর করছে নির্দলদের ওপরে। তবে এই পরিস্থিতিতে বিজেপি তাদের ৫ প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+