এবার কি একদেশ, এক নির্বাচন, প্রধানমন্ত্রীর দফতরের পদক্ষেপ ঘিরে শুরু জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদেশ এক নির্বাচনের আওয়াজ তুলেছিলেন তাঁর প্রথম দফার প্রধানমন্ত্রীত্বে। এবার যা নিয়ে জল্পনা তুঙ্গে। কেননা সাম্প্রতিক পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে লে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদেশ এক নির্বাচনের আওয়াজ তুলেছিলেন তাঁর প্রথম দফার প্রধানমন্ত্রীত্বে। এবার যা নিয়ে জল্পনা তুঙ্গে। কেননা সাম্প্রতিক পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় নির্বাচনের জন্য একটি সাধারণ ভোটার তালিকা তৈরি করা যায় কিনা তা নিয়ে বৈঠক সেরে ফেলেছে।

পিএমও-র বৈঠক ১৩ অগাস্ট
এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ধরনের একটি বৈঠত হয়েছে ১৩ অগাস্ট। সেখানে দুটি বড় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত সংবিধানের ২৪৩কে এবং ২৪৩জেডএ ধারা সংশোধনের প্রস্তুতি, যেখানে বলা হয়েছে, সারা দেশে একটিই নির্বাচনের কথা। আর দ্বিতীয়ত, রাজ্য সরকারগুলিকে বলা নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকাই পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা।

বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পিকে মিশ্র।

এক দেশ এক নির্বাচন নিয়ে জল্পনা
এই বৈঠকের সব থেকে বড় দিক গল, একটি সাধারণ ভোটার তালিকার প্রস্তুতি নিয়ে আলোচনা। যার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এক দেশ এক নির্বাচনের কথা। এই ধারণায় একটি নির্বাচনের মাধ্যমে রাজ্য বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েতগুলির নির্বাচন হয়ে যাবে ৫ বছরের জন্য। বিষয়টি নিয়ে নিজের প্রথম দফার প্রধানমন্ত্রীত্বে আওয়াজ তুলেছিলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতিতেও কমন ইলেকটোরাল রোলের কথা বলেছিল বিজেপি।

বাঁচাবে সময়, অর্থ
বিজেপির প্রতিশ্রুতিতে বেশির ভাগ বিরোধীরা বিরোধিতা করলেও অনেক কমিটি এবং সংস্থার তরফে বলা গয়েছে, এই প্রক্রিয়া শুরু করতে পারলে ভারতের মতো দেশে সময়, অর্থ, শক্তি বাঁচবে। যদিও এই মুহুর্তে কেন্দ্রে কিংবা রাজ্যগুলিতে বিজেপির যা শক্তি তাতে ব্যাপক ঐক্যমত গড়ে তোলা বিজেপি পক্ষে সম্ভবপর নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications