কুলভূষণ বিতর্কের মধ্যেই দুদেশের উত্তেজনা প্রশমনে উদ্যোগ, ব্যাংকক বৈঠক নিয়ে নীরবতা মোদী সরকারের

ব্যাঙ্ককে সম্প্রতি বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠক হয়েছিল পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে। এই ধরনের খবরে নীরবতা বজায় রাখল ভারত সরকার।

ব্যাঙ্ককে সম্প্রতি বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠক হয়েছিল পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে। এই ধরনের খবরে নীরবতা বজায় রাখল ভারত সরকার।

কুলভূষণ বিতর্কের মধ্যেই দুদেশের উত্তেজনা প্রশমনে উদ্যোগ, নীরবতা মোদী সরকারের

ইসলামাবাদে কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর মিলিত হওয়ার পরের দিন ২৬ ডিসেম্বর ব্যাঙ্ককে মিলিত হয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের প্রতিনিধি লেফটান্যান্ট জেনারেল নাসির কান জানজুয়া। সূত্রের খবর অনুযায়ী আগে থেকেই এই বৈঠক হওয়ার কথা ছিল। সেই মতোই মিলিত হয়েছিলেন দুদেশের প্রতিনিধি।

পাকিস্তানি সংবাদ সংস্থার দাবি, লেফটান্যান্ট জেনারেল নাসির কান জানজুয়া দেশে ফিরেই বিষয়টি নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। জানা গিয়েছে, আলোচনায় দুপক্ষই দুদেশের পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করেছে। আলোচনা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলিযুদ্ধ নিয়েও।

জানা গিয়েছে, অজিত দোভাল আলোচনায় সীমান্ত পারের অনুপ্রবেশ এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মতো বিষয় তুলেছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনে, দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই ২০১৫-র ডিসেম্বর থেকে নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+