Vande Bharat Express Train: দীপাবলিতে বারাণসী যেতে চান? বিশেষ বন্দে ভারত চালাচ্ছে রেল, কখন, কোথায় থামবে জানুন

Vande Bharat Express Train: উত্তরপ্রদেশ থেকে বিহারে যাঁরা যেতে চান, সেই যাত্রীদের জন্য দারুণ সুখবর। বিশেষ ট্রেন হিসেবে বন্দে চালানোর পরিকল্পনা করেছে। ২৫ অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত চলবে এই ট্রেন। লখনউ থেকে চাপরা পর্যন্ত টালানো হবে ট্রেনটি। দীপাবলি থেকে ছট পর্যন্ত একটানা এই সুবিধা পাওয়া যাবে।

বিশেষ বন্দে ভারত ট্রেনের রুটও ঠিক করে ফেলা হয়েছে। লখনউ থেকে সুলতানপুর হয়ে বারাণসী যাবে সেই ট্রেন (Vande Bharat Express Train) । উত্তর রেলের লখনউ বিভাগের ডিসিএম কুলদীপ তিওয়ারি জানিয়েছেন কোন কোন দিন ট্রেন চালানো হবে।

Vande Bharat Express Train

তিনি জানান ২৫, ২৬, ২৭, ২৮, ৩০ ও ৩১ অক্টোবর মোট আটটি এসি চেয়ারকার চালানো হবে। এছাড়া ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন উভয় দিক থেকে বিশেষ বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানো হবে।

লখনউ থেকে দুপুর ২টো ১৫ মিনিটে ছাড়বে ট্রেন। লখনউ-ছাপড়া বন্দে ভারত স্পেশাল ট্রেনটি চারবাগ রেল স্টেশন থেকে দুপুর ২ টো ১৫ মিনিটে ছেড়ে সুলতানপুর জংশনে পৌঁছবে বিকেল ৪টে ৫মিনিটে। সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে বারাণসী জংশনে পৌঁছবে ট্রেন। এরপর গাজীপুরে পৌঁছবে ৭টা ৩৩ মিনিটে। বিশেষ বন্দে ভারত ট্রেনটি রাত ৮টা ২৩ মিনিটে বালিয়া স্টেশনে পৌঁছবে বলে জানিয়েছে রেল। রাত ৮টা ৫৫ মিনিটে সুরেমানপুর পৌঁছবে ট্রেন। রাত সাড়ে নটায় ছাপড়া পৌঁছনোর কথা।

এদিকে, ছাপড়া-লখনউ বন্দে ভারত স্পেশাল ছাপড়া জংশন থেকে রাত ১১টায় ছাড়বে। ছাপড়া থেকে শুরু করে এই ট্রেনটি সুরেমানপুর পৌঁছবে রাত ১১টা ৩৫ মিনিটে। তারপর রাত ১২টা ৫ মিনিটে পৌঁছবে বালিয়ায়। ১২ টা ৫৯ মিনিটে গাজিপুর সিটি এবং রাত আড়াইটায় বারাণসী জংশনে পৌঁছাবে বলে জানা যাচ্ছে। সুলতানপুর পৌঁছবে ভোর ৪টে ৪৮ মিনিটে। সকাল সাড়ে ৬টায় চারবাগ রেল স্টেশনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে বাংলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বারাণসী পর্যন্ত চালানোর কথা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যদিও হাওড়া থেকে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। যেমন হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পাটনা এবং রাঁচির মধ্যেও চলবে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। এমনকি এনজেপি থেকেও গুয়াহাটির মধ্যে চলবে এই ট্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+