Special Trains: প্রতিবেশী রাজ্য থেকে হাওড়া-পুরী যাতায়াত আরও সহজ! চলবে তিনটি স্পেশাল ট্রেন
Special Trains: উৎসবের মরশুম শুরু হতেই চাপ বাড়ছে রেলের! ভিড় সামলাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলতে শুরু করেছে। আর সে বিষয়টিকে মাথায় রেখেই তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাটনা থেকে ট্রেনগুলি চালানো হবে।
ট্রেনগুলি পাটনা থেকে থাওয়ে, হাওড়া এবং জগন্নাথ পুরী যাবে। প্রাথমিক ভাবে ট্রেনগুলিকে (Special Trains) সেপ্টেম্বর মাস পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে ট্রেনগুলিকে ডিসেম্বর মাস পর্যন্ত চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

Special Trains: হাওড়া-পাটনা স্পেশাল ট্রেন
পাটনা এবং হাওড়ার মধ্যে চলে ট্রেনের নম্বর 02024/02023 পাটনা-হাওড়া-পাটনা স্পেশাল (Special Trains) ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে প্রত্যেক রবিবার চলবে। এরপর আগামী ১লা অক্টোবর থেকে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবারে পাটনা এবং হাওড়া থেকে আরও ১১ টি করে ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেন পাটনা জংশন থেকে সকাল সাড়ে পাঁচ টায় ছাড়বে। আর দেড়টার মধ্যে হাওড়া পৌঁছে যাবে। আবার হাওড়া থেকে ট্রেনটি ২টো ১৫ মিনিটে ছাড়বে। সাড়ে ১০ টার মধ্যেই সেটি পাটনা পৌঁছে যাবে।
Special Trains: পাটনা-পুরী স্পেশাল ট্রেন
পাটনা এবং পুরীর মধ্যে স্পেশাল ট্রেন (Special Trains)। ট্রেন নম্বর ০৩২৩০ পাটনা-পুরী স্পেশাল সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চালানো হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়েই চলবে ট্রেনটি। ট্রেনটি আগামী ৫ অক্টবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবারই চলবে ট্রেনটি। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Special Trains: পাটনা থেকে থাওয়ে
এটিও একটি জনিপ্রিয় রুট। ট্রেন নম্বর 03215/03216 পাটনা-থাওয়ে-পাটনা স্পেশাল (Special Trains) বর্তমানে প্রত্যেকদিনই চলছে। আর তা চলবে আগামী ৩০ সেপটেম্বর পর্যন্ত। আগামী ১ লা অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রোজ চালানো হবে। পাটনা থেকে ট্রেনটি 12:10 এর সময় ছাড়বে। আর তা থাওয়ে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে। একই ভাবে ৬ টা ২৫ মিনিটে ট্রেনটি থাওয়ে স্টেশন থেকে ছাড়বে। আর সেটি পৌনে ১২ টার মধ্যে পাটনা পৌঁছে যাবে।
Special Trains: চতুর্থ বন্দে ভারত পাবে হাওড়া
অন্যদিকে চলতি মাসেই সম্ভবত পাটনা-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দফায় সফল ট্রায়াল রান ইতিমধ্যে হয়েছে।












Click it and Unblock the Notifications