Vande Bharat Express Train:বাড়ি ফেরা আরও সহজ! স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে এখনও আসন ফাঁকা

Vande Bharat Express Train: শুরু হয়ে গিয়েছে আলোর উৎসব। দীপাবলি-ছট পুজোয় বহু মানুষ প্রিয়জনের মানুষের কাছে ফেরেন। এমনকি বেড়াতেও যান। বাড়তি ব্যাপক চাপ থাকে এই সময়ে। আর এই সময় যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে পশ্চিম রেলওয়ে (WR) প্রায় ২০০ টি বিশেষ ট্রেন (Diwali Special Trains) চালাবে।

ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রেনগুলির মধ্যে প্রায় ১২০টি বিশেষ ট্রেন আজ মঙ্গলবার ২৯ অক্টোবর থেকে চালানো হবে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: উৎসবের মরশুমে ছুটবে স্পেশাল ট্রেন?

দিওয়ালি এবং ছট উৎসবকে সামনে রেখে কয়েকশ ট্রেন (Diwali Special Trains)চালানোর কথা জানিয়েছে ভারতীয় রেল। আজ মঙ্গলবার থেকেই পশ্চিমী রেলওয়ে স্পেশাল এই ট্রেনগুলি চালাবে। নতুন ২০০ টি ট্রেন চালানোর ঘোষণা করেছে। যার মধ্যে আজ মঙ্গলবার থেকেই ১২০ টিরও বেশি ট্রেন চালাবে রেল। এর মধ্যে প্রায় ৪০টি ট্রেন মুম্বই বিভাগ পরিচালনা করবে। তিনি বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে চলবে।

এছাড়াও পূর্ব রেলওয়ে উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব রেল ৫০ টি স্পেশাল ট্রেন চালাবে। এছাড়াও দীপাবলি এবং ছট পূজার জন্য প্রায় ৪০০ টি ট্রেন যুক্ত করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার একাধিক বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।

Vande Bharat Express Train: তালিকায় আছে বন্দে ভারত এক্সপ্রেস

অন্যদিকে ভিড় সামাল দিতে বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালাচ্ছে রেল। জানা যাচ্ছে, দিল্লি থেকে বিহারের জন্য ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। উৎসবের মরসুমে এই প্রথম বন্দে ভারত ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চালাচ্ছে রেল।

জানা যাচ্ছে, দিল্লি থেকে পাটনা, দ্বারভাঙা, গয়া, মজফফরপুর এবং গোরখপুরের জন্য এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। যা খবর, এই ট্রেনে টিকিট এখনও রয়েছে। ফলে রয়েছে প্রচুর খালি আসন।

কিন্তু এরপরেও একাধিক রুটে ব্যাপক ভিড় যাত্রীদের। আর তা সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা হচ্ছে রেল আধিকারিকদের। গত কয়েকদিন আগে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ঘটে গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+