Sealdah Division Special Train: রাত ৯টা ৬ মিনিটে চলবে শিয়ালদহ-শান্তিপুর লোকাল! গভীর রাতেও মিলবে ট্রেন
Sealdah Division Special Train: কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন! উৎসব শেষ হয়েও হচ্ছে না। রাস উৎসবে (Rash Mela Festival 2024) মেতে বাংলা। বিশেষ করে শান্তিপুরে এই সময় বিপুল ভক্ত সমাগম ঘটে। শুধু নদীয়া নয়, বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই উৎসব দেখতে ভিড় জমান। ফলে এই সময় শিয়ালদহ-শান্তিপুর শাখার ট্রেনে বাড়তি ভিড় থাকে। আর তা সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা হয় রেলের।
আর তা সামাল দিতেই ওই রুটে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway zone) । ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শনিবার এবং রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় স্পেশাল ট্রেন (Sealdah Division Special Train) চালানো হবে।

সেই মতো বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশাল ট্রেন (Sealdah Division Special Train) শিয়ালদহ থেকে শনি ও রবিবার রাত ৯টা ৬ মিনিটে যাত্রা করবে। শান্তিপুর পৌঁছবে রাত ১১টা ৩২ মিনিটে। শিয়ালদহ থেকে ছেড়ে স্পেশাল এই ট্রেন দমদম, বারাকপুর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট, কালীনারায়ণপুর, হবিবপুর, ফুলিয়া, বাথনা কৃত্তিবাস স্টেশনে স্টপেজ দেবে বলে জানানো হয়েছে।
একই ভাবে শান্তিপুর থেকেও স্পেশাল ট্রেন শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। আর তা শান্তিপুর স্টেশন থেকে রাত ১২টা ১০ মিনিটে ছাড়বে। শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে রাত ২টো ৩৫ মিনিটে।
Sealdah Division Special Train: কৃত্তিবাস স্টেশনে থামবে বহু ট্রেন
রাসের সঙ্গে বাথনা কৃত্তিবাস এলাকার যোগ আছে। বহু মানুষ এই হল্ট স্টেশনে নেমে ধর্মীয় আচার সারেন। এবং সেখান থেকে শান্তিপুর যান। ফলে বিপুল যাত্রী চাপ থাকে। আর তা সামাল দিতে ওই হল্ট স্টেশনে দাঁড়াবে বহু ট্রেন। বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে আপে যে শিয়ালদহ-শান্তিপুর লোকাল থামবে, সেগুলি হল ৩১৫৪১, ৩১৫১৩, ৩১৫১৯, ৩১৫২৩, ৩১৫২৫, ৩১৫৩৩, ৩১৫৩৫, ৩১৫৩৭ এবং ৩১৫৩৯। এছাড়াও রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর (৩১৫৮৫), বনগাঁ-শান্তিপুর (৩৩৭৫২), রানাঘাট-শান্তিপুর (৩১৭৮৩) লোকাল থামবে বলে রেলের তরফে জানা গিয়েছে।
একইভাবে ডাউনে বাথনা কৃত্তিবাসে স্টপেজ দেবে ৩১৫১২, ৩১৫২৪, ৩১৫২৮, ৩১৫৩৬, ৩১৫৩৮, ৩১৫৪০, ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল, ৩১৭৮৪ এবং ৩৩৭৮৬ নম্বর শান্তিপুর-রানাঘাট লোকাল এবং ৩৩৭৫১ নম্বর শান্তিপুর-বনগাঁ লোকাল।
জানা গিয়েছে, আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই ট্রেনগুলি থামবে ওই হল্ট স্টেশনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications