Puri Special Train: সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন! বন্দেভারত নিয়েও বড় আপডেট

Puri Special Train: আগামী সপ্তাহ থেকেই কার্যত উৎসবের মরশুম শুরু! বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো। আর এই উৎসবের মরশুমে বহু মানুষ বেড়াতে যান। বাঙালির কাছে বেড়াতে যাওয়া মানে 'দিপুদা'। অর্থাৎ দিঘা-পুরী এবং দার্জিলিং।

পুরী-দার্জিলিংয়ের ট্রেনগুলিতে ইতিমধ্যে লম্বা ওয়েটিং লিস্ট। এই অবস্থায় যদিও পুরী যাওয়ার জন্যে বড়সড় স্বস্তির খবর। একমাস ধরে পুরীর উদ্দেশ্যে স্পেশাল (Puri Special Train) ট্রেন চালানো হচ্ছে।

Puri Special Train

Puri Special Train: স্পেশাল ট্রেন ছাড়ছে পুরীর জন্যে

ইতিমধ্যে East Coast Railway এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। 'ওডিশা বাইট' বলে একটি পোর্টালে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বিজ্ঞপ্তি অনুযায়ী একমাস পুরী-সাঁতরাগাছি -পুরী এবং পুরী Bhanjapur পুরী রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী এই পরিষেবা শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরী-সাঁতরাগাছি -পুরী পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। ইতিমধ্যে সেই পরিষেবা শুরু হয়ে গিয়েছে।

প্রত্যেক শুক্রবার সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। একই ভাবে শনিবার পুরী থেকে ট্রেনটি ফের সাঁতরাগাছি পর্যন্ত আসবে। আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন চালানো হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী মাস অর্থাৎ দুর্গাপুজোর সময় কোনও স্পেশাল ট্রেন দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়।

Vande Bharat Express: সফল ট্রায়াল রান

অন্যদিকে দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat Express) পেতে চলেছে পুরী। রাউরকেল্লা থেকে পুরীর মধ্যে চলবে ভারতের প্রথম এই সেমি বুলেট। সোমবার পুরী এবং তালচের (Talcher) এর মধ্যে ট্রায়াল রান চালানো হয়েছে। সকাল সাড়ে ৯টায় পুরী স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। আর এই দীর্ঘপথে একাধিক স্টপেজ দেয়।। পুরীর পরেই ভুবনেশ্বর-কটক এবং ধানকানলে দুমিনিট করে দাঁড়ায় বন্দে ভারতটি।

মনে করা হচ্ছে, পুজোর আগে এই রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা পাকাপাকি শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষেই একসঙ্গে ৯টি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে পুরী-রাউরকেল্লা বন্দে ভারতও। চলতি বছরের শুরুতেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের পিরিষেবা শুরু হয়। যা বেশ সফল। এবার আরও একটি বন্দে ভারত পেতে চলেছে পুরী। ফলে জগন্নাথ ধাপ দেশের অন্য প্রান্ত থেকেও এখন সহজে পৌঁছানো যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+