Special Parliament Session: আজ সংসদে মহিলা সংরক্ষণ বিল বিতর্ক, সূচনা করতে পারেন সোনিয়া গান্ধী
আজ সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্রের খবর বিতর্কের সূচনা করবেন সোনিয়া গান্ধী। খুব সাম্প্রতিক কালে সংসদ সোনিয়া গান্ধীকে তেমন ভাবে কোনও িবতর্কে অংশ নিয়ে দেখা যায়নি।
কিন্তু মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে জানা গিয়েছে। কারণ, গত পরশু সংসদে প্রবেশের সময় সোনিয়া গান্ধী দাবি করেছিলেন এটি তাঁদেরই বিল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে পর পর ২ বার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধী।

গতকাল সংসদে পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিলটি। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা এই বিলটি আগে পাশ করাতে চেয়েছিল। রাজীব গান্ধী এবং মনমোহন সিং সরকারের সময়ে নাকি এই বিল পেশ করা হয়েছিল বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন রাজীব গান্ধীর সময়ে এমন কোনও বিল পেশ করা হয়নি।
এদিকে গত পরশু পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনের দিন সোনিয়া গান্ধী দাবি করেছিলেন মহিলা সংরক্ষণ বিলটি কংগ্রেস জমানা থেকেই পাস করোনার চেষ্টা হয়েছিল। কাজেই এটি তাঁদেরই বিল বলে দাবি করেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সোনিয়া গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে তিনি সূচনা করবেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলবেন মহুয়া মৈত্র।
এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। এদিকে সমাজবাদী পার্টি গতকালই সমর্থন জানিয়েছেন প্রস্তাবটিকে। যদিও কংগ্রেস জমানায় বিলটির বিরোধিতা করেছিলেন সমাজবাদী পার্টির তৎকালীন সুপ্রিমো মুলায়ম সিং যাদব। কিন্তু এবার বিজেপি সরকারের আনা মহিলা সংরক্ষণ বিলের প্রস্তাবে সমর্থন জানিয়েছে অখিলেশের নেতৃত্বে থাকা সমাজবাদী পার্টি। এদিকে বিএসপি শর্ত সাপেক্ষে সমর্থন জানিয়েছে।












Click it and Unblock the Notifications