বাবরি রায়ের জন্য অবসরের দিন পিছোল বিচারকের, বিচারক এস কে যাদবের এজলাসেই রায়দান
বাবরি রায়ের জন্য অবসররে দিন পিছোল বিচারকের, বিচারক এস কে যাদবের এজলাসেই রায়দান
বিচারক এস কে যাদবের এজলাসেই হচ্ছে বাবরি মামলার রায়দান। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রায়দান। এই রায়দানের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বিচারক এসকে যাদবের অবসরের দিন। ২০১৫ সাল থেকে এই মামলার শুনানি করে আসছেন তিনি। তাই ২০১৯ সালে তাঁর অবসর হলেও বাবরি মামলার রায়দানের জন্য তা পিছিয়ে দেওয়া হয়।

২০১৯ সালেই ৬০ বছর হয়ে গিয়েছে বিচারক এসকে যাদবের। কিন্তু তার পরেও তাঁকে অবসর দেওয়া হয়নি। কারণ বাবরি মামলার রায়দান। ২০২০ সালে বাবরি মামলার রায়দান হওয়ার কথা। এখনও পর্যন্ত এই মামলায় প্রায় ৬০০ জনের বয়ান নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়। রায় দানের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাবরের তৈরি এই মসজিদের অযোধ্যার রাম মন্দিরের স্থানে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই ১৯৯২ সালে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়। তাতে একাধিক বিজেপি নেতার নাম জড়িয়ে রয়েছে। উমা ভারতী, এল কে আদবানী, মুরলী মনোহর যোশী সহ একাধিক গোরুয়া শিবিরের নেতার নাম জড়িয়ে রয়েছে এই মামলায়।












Click it and Unblock the Notifications