নারী দিবসে দেশের সব মিনার–স্মৃতিশৌধতে বিনামূল্যে প্রবেশ মহিলাদের
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত মিনারগুলিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মহিলারা। সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।
মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করে বলা হয়েছে যে ৮ মার্চ প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত যে সমস্ত মিনার, স্মৃতিশৌধ রয়েছে সেখানে প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। এই পদক্ষেপের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেয়েরা পরিচালিত করবে। তাঁদের হাতেই তিনি তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সঁপে দেবেন।

শনিবার মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, 'আন্তর্জাতিক নারী দিবস প্রচলিত হওয়ার অনেক আগে থেকেই মহিলাদের পুজো করা হয়। আমাদের সংস্কৃতিতে পৌরাণিক যুগ থেকে আমরা মহিলাকে দেবী হিসাবেই দেখে এসেছি।’
এটা খুবই ভালো উদ্যোগ বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। এর আগে মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্র সুরক্ষিত স্মৃতিশোধগুলিতে শিশুদের দুধ খাওয়ানোর আলাদা ঘর তৈরি করা হয়েছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications