‌ইউক্রেন থেকে নাগরিকদের নিয়ে ভারতের মাটি ছুঁল বিশেষ বিমান

‌ইউক্রেন থেকে নাগরিকদের নিয়ে ভারতের মাটি ছুঁল বিশেষ বিমান

অবশেষে ইউক্রেন থেকে দেশে ফিরলেন ভারতীয়রা। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েেছ সেখানে। দেশের নাগরিকদের নিরাপদে রাখতেই তড়িঘড়ি বিশেষ বিমানে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। মধ্যরাতে রাজধানী দিল্লিতে বিশেষ বিমানে ফিরলেন ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকরা। ২৪২ জন যাত্রী ছিলেন সেই বিশেষ বিমানে।

‌ইউক্রেন থেকে নাগরিকদের নিয়ে ভারতের মািট ছুঁল বিশেষ বিমান

রীতিমত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এই সংকটজনক পরিস্থিতিতে দেশবাসীর নিরাপত্তার কথা ভেবে তৎপর হয়েছিল কেন্দ্রীয় বিেদশমন্ত্রক। গত কয়েকদিন ধরেই ইউক্রেন এবং রাশিয়ার পরিস্থিতির উপর নজর রেখে চলেছিলেন তাঁরা। তারপরেই দেশের বিদেশমন্ত্রী ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দেশে ফিরে আসার বার্তা দেন। তিনি জানিয়েছিলেন সাময়িক ভাবে সেখানকার বসবাস তুলে দিয়ে ভারতে ফিরে আসুন।

তারপর থেকেই ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রক ইউক্রেনের দূতাবাসের সঙ্গে যোগযোগ করছিলেন। সেই সঙ্গে পরিস্থিতির দিকেও নজর রেখে চলেছিলেন তাঁরা। তারপরেও পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন তাঁরা। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হলেও ইউক্রেনকে নিয়ে অনড় অবস্থানে ছিল রাশিয়া। সেকারণে প্রায় যুদ্ধ আসন্ন হয়ে পড়েছে। তাই দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে নিরাপদে তাঁদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল প্রায় মধ্যরাতে দিল্লিতে বিশেষ বিমানে ইউক্রেন থেকে ফিরলেন ২৪২ জন যাত্রী। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান দেশের মাটি ছুঁতেই হাততালি দিতে শুরু করেন যাত্রীরা। গত কয়েকদিন ধরে তীব্র উৎকণ্ঠার মধ্যে ছিলেন তাঁরা। নিজেদের নিরপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকরা। দেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। গতকাল মধ্যরাতে দেশের মাটি ছোঁয়ার আনন্দে হাততালি দিতে শুরু করেন ভারতীয় নাগরিকরা। যদিও সেখানকার পরিস্থিতি এখনও শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন ফেরত ভারতীয়রা। সেখানে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। মেডিকেল পড়তেই েবশিরভাগ ভারতীয় ছাত্র ছাত্রী ইউক্রেনে যান। সেখান থেকে তাঁদের ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+