কয়লা কেলেঙ্কারিতে দোষী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তিন বছরের কারাদণ্ড
কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত।
কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

এদিন আদালত সাজা ঘোষণা করেছে। এর আগে বুধবার এই মামলায় মধু কোড়ার পাশাপাশি আর এক অভিযুক্ত প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্ত ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোক কুমার বসুকেও দোষী সাব্যস্ত করেছিল আদালত।
এদের তিনজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে বলে আদালত জানিয়েছে। কলকাতার ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেডকে নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবৈধভাবে ঝাড়খণ্ডের রাজহরা কয়লা ব্লক পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল মধুর বিরুদ্ধে। সরকারি পদে থেকে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে মধু কোড়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications