এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন উহানে আটকে পড়া ভারতীয়রা
শনিবার সকালে ৩০০-র বেশি ভারতীয়কে নিয়ে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
শনিবার সকালে ৩০০-র বেশি ভারতীয়কে নিয়ে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। এদিন সকালে দিল্লিতে আসে সেই বিমান শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানকে চিনের উহানে পাঠানো হয়েছিল সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে। এদিন দিল্লিতে পৌঁছনো সকলকেই আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।

মৃত্যু ২৫৯ জনের, আক্রান্ত ১১, ৭৯১ জন
শুক্রবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২১৩। শনিবার দিনের শুরুতে জানানো হয় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫৯ তে। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে। শনিবার জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন।

ভাইরাস ছড়ানোর গতি হার মানিয়েছে সার্সকে
চিনের উহানে যে গতিতে করোনা ভাইরাস ছড়াচ্ছে তা, ২০০৩-এ 'সার্স' ছড়িয়ে পড়ার গতিকে হার মানিয়েছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যার নিরিখে 'সার্স'কেউ ছাড়িয়ে গিয়েছে।

বিমানে ছিল চিকিৎসক, ওষুধ, খাবার
শুক্রবার যে বিমানটি চিনে গিয়েছিল সেই বিমানে ২০ জন বিমান কর্মী ছাড়াও, রাম মনোহর লোহিয়া হাসপাতালের ৫ চিকিৎসকও ছিলেন। ছিলেন এয়ার ইন্ডিয়ার প্যারামেডিক্যাল স্টাফ। সঙ্গে ছিল ওষুধ, মাস্ক, খাবার।

তৈরি সেনাবাহিনীর চিকিৎসক দল
দেশে করোনা ভাইরাসের মোকাবিলায় তৈরি আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস। এয়ারপোর্টে তৈরি রাখা হয়েছিল এয়ারপোর্ট হেলফ অথরিটিকেও। সূত্রের খবর অনুযায়ী, উহান থেকে আসা ভারতীয়দেন দিল্লি বিমানবন্দরে দুদফা পরীক্ষা করে নিয়ে যাওয়া হয় আইসোলেশন ওয়ার্ডে।












Click it and Unblock the Notifications