'সংস্কৃতে কথা বললে স্নায়ুতন্ত্র ভালো থাকে বলেছে নাসার গবেষণা', সংসদে বক্তব্য বিজেপি নেতার

'সংস্কৃতে কথা বললে শরীরের স্নায়ুতন্ত্র খুব ভালো কাজ করে'। সংসদে দাঁড়িয়ে এমনই বক্তব্য রাখেন বিজেপি সাংসদ গণেশ সিং। তাঁর দাবি, এমন বক্তব্য তাঁর একার নয়। এমন তথ্য উঠে এসেছে মার্কিনী এক গবেষণায়। যেখানে দাবি করা হচ্ছে, সংস্কৃত ভাষায় কথা বললে শরীরর সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে।

 সংস্কৃত ভাষা ও ডায়াবেটিস

সংস্কৃত ভাষা ও ডায়াবেটিস

সাংসদ গণেশ সিং জানান, সংস্কৃত ভাষায় প্রতিদিন কথা বললে, স্নায়ুতন্ত্র ঠিক থাকে। এতে ডায়াবেটিস ও কোলেস্টেরল সঠিক পর্যায়ে থাকে। সংসদে সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনই তথ্য প্রদান করেন বিজেপির এই নেতা।

নাসা-র গবেষণা ও সংস্কৃত ভাষা

নাসা-র গবেষণা ও সংস্কৃত ভাষা


মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসার কথা উল্লেখ করেও এদিন সংসদে গণেশ সিং বলেন, মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার একটি গবেষণা বলেছে, যদি কম্পিউটার প্রোগ্রামিং সংস্কৃতে করা যায় তাহলে সেটার মধ্যে কোনও ভুল থাবেনা।

 বিশ্বের ৯৭ শতাংশ ভাষা সংস্কৃত নির্ভর

বিশ্বের ৯৭ শতাংশ ভাষা সংস্কৃত নির্ভর

সংসদে বিজেপি নেতা গণেশ সিং দাবি করেন, বিশ্বের ৯৭ শতাংশ ভাষা সংস্কৃতের এপর নির্ভর। তাঁর দাবি, উর্দু ভাষাও সংস্কৃত থেকে এসেছে। তিনি বলেন, সমস্ত ইসলামিক ভাষাই সংস্কৃত থেকে এসেছে।

 কেন্দ্রীয় মন্ত্রীর দাবি 'cow' সংস্কৃত থেকে আগত

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি 'cow' সংস্কৃত থেকে আগত

সংসদে বিল নিয়ে পর্যালোচনার সম. কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গী জানান, এই ভাষা অত্যন্ত সুন্দর। আর এই ভাষা বিভিন্নভাবে বলাা যায়। সংসদে তিনি সংস্কৃত ভাষাতেই বক্তব্য রেখে বলেন, ইংরাজি 'Cow',' Brother' শব্দগুলি সংস্কৃত থেকেই এসেছে। ফলে এই ভাষার উত্থান জরুরি। এই ভাষা চর্চিত হলে তা অন্য ভাষার প্রভাব কম করবেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+