লোকসভার নতুন সাংসদদের জন্য নয়া ব্যবস্থা! নিয়মে বড় পরিবর্তন করেছেন স্পিকার ওম বিড়লা
লোকসভার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্পিকার এব্যাপারে বিধি সংশোধন করেছেন। যেখানে বলা হয়েছে, সাংসদরা সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় বাড়তি কোনও মন্তব্য করতে পারবেন না।
সাম্প্রতিক সময়ে এআইএমআইএম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি শপথ নেওয়ার শেষে বলেন, জয় প্যালেস্টাইন। যা নিয়ে হৈ-চৈ হয়। বিজেপির তরফে তাঁর সাংসদ পদ খারিজের দাবিও তোলা হয়। এব্যাপারে সংবিধানের ১০২(৪) ধারার কথা বলা হয়। ১০২-এর চার ধারায় রয়েছে কেউ যদি দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলেও তার সদস্যপদ খোয়াতে হতে পারে। এক্ষেত্রে আসাদউদ্দিন ওয়েইসি নিজের দেশের নেতা হিসেবে শপথ নেওয়ার সময় নাম নেন ফিলিস্তিনের।

বুধবার স্পিকার ওম বিড়লা স্পিকারের দিক নির্দেশনার নির্দেশ এক-এ একটি নতুন ধারা যুক্ত করেছেন, যাতে হাউসের কার্যকারিতায় কিছু নিয়ন্ত্রণ করা যায়। এই বিষয়টি আগে ছিল না। স্পিকারের নির্দেশ এক-এর সংশোধনীতে নতুন ধারা তিন-এ বলা হয়েছে, শপথ নেওয়ার সময় নতুন কোনও শব্দ বা অভিব্যক্তি ব্যবহার কিংবা কোনও মন্তব্য করা যাবে না।
কী হয়েছিল
গত সপ্তাহে শপথ নেওয়ার সময় আসাদউদ্দিন ওয়েইসির জয় প্যালেস্টাইন ছাড়াও, অনেকে জয় সংবিধান এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দেন। যার প্রেক্ষিতে এই ব্যবস্থা। স্পিকার নতুন সদস্যদের নির্ধারিত ফরম্যাট মেনে চলার অনুরোধ করলেও, কেউ তা শোনেননি।
কী বলছেন সংসদ বিষয়ক মন্ত্রী
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু অভিযোগ করেছেন, অনেক নতুন সাংসদ রাজনৈতিক বার্তা পাঠাতে শপথ গ্রহণের মতো পবিত্র অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন। প্রসঙ্গত, শপথ নেওয়ার সময় এই ধরনের স্লোগানের কারণে গত ২৪ ও ২৫ জুন ক্ষমতাসীন দলের সাংসদ এবং বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।












Click it and Unblock the Notifications