পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!

গুরুদাসপুর, ৭ জানুয়ারি : পাঠানকোটে হামলার আগে পাকিস্তানি জঙ্গিদের হাতে অপহৃত পাঞ্জাব পুলিশের এসপি সলবিন্দর সিংকে নিয়ে ধোঁয়াশা ও রহস্য ক্রমেই বাড়ছে। এই গোটা কাণ্ডে তিনি জড়িত রয়েছেন কিনা সেই প্রশ্ন যখন উঠছে তখনই তাঁর সম্পর্কে অন্য অভিযোগ সামনে এল।

পাঞ্জাবের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সলবিন্দর ও বিতর্ক সবসময় হাত ধরাধরি করে চলেছে। এর আগে নিজের দফতরেরই পাঁচ মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!

এই বিষয়ে এই মুহূর্তে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। গুরুদাসপুরে কর্মরত থাকার সময়ই তিনি এই কাণ্ড ঘটান বলে জানা গিয়েছে। সেইসময়েই মহিলা পুলিশকর্মীরা যৌন হেনস্থা ও অশালীন ব্যবহার করার অভিযোগ আনেন সলবিন্দরের বিরুদ্ধে।

এক মহিলা পুলিশকর্মী অভিযোগে জানান, তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চাপ দেন সলবিন্দর। তা না মানায় আর্দালি ডেকে ঘর থেকে তাড়িয়ে দেন। পরে পাঞ্জাব পুলিশের ডিজিপির আদেশে আইজি গুরপ্রীত কউর গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, এর আগে এক পাকিস্তানি চোরাচালানকারির সঙ্গেও সলবিন্দরের ওঠাবসা ছিল।

প্রসঙ্গত, এসপি সলবিন্দর সিংয়ের গোটা বিবৃতি ও ঘটনার দিক তাঁর অবস্থান নিয়ে বেশ সন্দেহে রয়েছেন তদন্তকারীরা। সলবিন্দরকেও তাই সন্দেহের উর্ধ্বে রাখেননি তাঁরা। এবং তাঁকে সঙ্গে নিয়েই গোটা এলাকা তদন্ত করছেন এনআইএ আধিকারিকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+