পাসপোর্টের জন্য জাল নথি দিয়ে গ্রেফতার আজম খানের ছেলে
বাবার নাম রেখেছেন ছেলে। বিতর্কের শিরোনামে থাকেন বাবা আর ছেলের ঠাঁই হয়েছে শ্রীঘরে। পাসপোর্টের জন্য ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের ছেলে আবদুল্লা আজম খানকে।
বাবার নাম রেখেছেন ছেলে। বিতর্কের শিরোনামে থাকেন বাবা আর ছেলের ঠাঁই হয়েছে শ্রীঘরে। পাসপোর্টের জন্য ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের ছেলে আবদুল্লা আজম খানকে। আবদুল্লাও নিজেও বিধায়ক।

পাসপোর্টের জন্য জন্মের সংশাপত্র জমা দিতে বলা হয়েছিল আবদুল্লাকে। অভিযোগ জাল সংশাপত্র দিয়েছিলেন আজম খানের ছেলে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জাল সংশাপত্র দেওয়ার অভিযোগে আবদুল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন উত্তর প্রদেশের বিজেপি নেতা আকাশ সাক্সেনা। সিভিন লাইন থানায় আবদুল্লার বিরুদ্ধে এফআইআর করা হয়।
বিজেপি নেতা অভিযোগ করেছেন আজম খানের ছেলে সপা বিধায়ক আজম খান জাল নথি দিয়ে পাসপোর্ট পেয়েছেন। আবদুল্লা খান জন্মের যে সংশাপত্র পাসপোর্টে দেখিয়েছেন তার সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতার সংশাপত্রের জন্ম তারিখ মিলছে না।
তার পরেই পুলিস ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় মামলা দায়ের করে। এবং পাসপোর্ট আইনের ১২ তম ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহও হয়নি আবদুল্লার বাবা সপা সাংসদ আজম খান সংসদে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন। য়ার জন্য তাঁকে ভরা সংসদে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল।












Click it and Unblock the Notifications