‘আমি বিজেপির আইটেম গার্ল’, ভোটের আগে দরাজ গলায় বলছেন যোগী-রাজ্যের নেতা

গত বিধানসভা নির্বাচনে তাঁর নাম ভাঙিয়েই নাকি জিতেছিল বিজেপি। আবারও সেই কৌশল নিয়েছে কেন্দ্রের শাসক দল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা আজন খান বিজেপিকে কটাক্ষ করেন।

গত বিধানসভা নির্বাচনে তাঁর নাম ভাঙিয়েই নাকি জিতেছিল বিজেপি। আবারও সেই কৌশল নিয়েছে কেন্দ্রের শাসক দল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা আজন খান বিজেপিকে কটাক্ষ করে বললেন, আসলে তিনি হলেন বিজেপির আইটেম গার্ল। তাই তাঁকে ভাঙিয়ে ভোটে লড়ে বিজেপি। লোকসভার আগে এখন থেকেই বিজেপি সেই কাজ শুরু করে দিয়েছে।

‘আমি বিজেপির আইটেম গার্ল

কিন্তু কেন এমন কথা বললেন আজম খান? তাঁর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদেই এমন মন্তব্য সপা নেতার। আজম খানের বিরুদ্ধে একটি এফআইআর করেন রাজ্যসভার সাংসদ অমর সিং। অভিযোগ, তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন সপা নেতা। দ্বিতীয় এফআইআর করেন, আম্বেদকর মহাসভার সাধারণ সম্পাদক অমরনাথ প্রজাপতি। এক্ষেত্রে অভিযোগ, দু-বছর আগে তিনি আম্বেদকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

‘আমি বিজেপির আইটেম গার্ল

এই দুই এইআইআরের পরিপ্রেক্ষিতে আজম খান বলেন, আমি আসলে বিজেপির আইটেম গার্ল। ভোট এলেই ওরা আমায় নিয়ে নাচানাচি করে। উল্লেখ্য, ২০১৬ সালে গাজিয়াবাদ হজ হাউসের উদ্বোধনে আজন খাম বলেছিলেন, গোটা রাজ্যে যে ব্যক্তির মূর্তি আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন সেই মূর্তি বলতে চাইছে, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটি ছাড়াও সামনের জমিও তাঁর।

দু-বছর আগে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়। আর গত ১৭ অক্টোবর এফআইআর হয়, তিনি এক সাক্ষাৎকারে সাংসদের মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অ্যাসিড ছোঁড়ার অভিযোগও হয় থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+