মোদীর 'প্রদীপ জ্বালানোর' পাল্টা 'আলো নেভানো'র ডাক অখিলেশের! বেকারত্ব ঘিরে অভিনব প্রতিবাদ
বেকারত্ব ঘিরে অভিনব প্রতিবাদ
এক রবিবারের রাতে ৯ টার সময় দেশবাসীকে প্রদীপ জ্বালিয়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানানোর বার্তা দিয়েছিলেন মোদী। আর তার কয়েক মাস পরে, করোনার দাপটে যখন দেশের একাধিক জায়গায় কাজ হারাচ্ছেন মানুষ, তখন আলো নিভিয়ে বেকারত্বের প্রতিবাদের ডাক দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

'মুঠো যখন বন্ধ হয় যুব সমাজের, তখন শাসন কর্তাদের ঘুম উড়ে যায়।' টুইটারে এই বার্তা দিয়ে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, আজ রাতে ৯ টার সময় ৯ মিনিট আলো নিভিয়ে দেশবাসী যেন মোদী সরকারের কানে প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেন। বেকারত্ব ঘিরে দেশে যে চরম অবস্থা শুরু হয়েছে, তা নিয়ে এই প্রতিবাদের ডাক দিয়েছেন অখিলেশ। উল্লেখ্য, আর এক বছর পর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমাগত বিজেপি বিরোধীরা মোদীর বিভিনিন নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। এবার মোদী সরকাররে অর্থনীতি ও শিল্পভাবনা নিয়ে সরব হলেন অখিলেশ।
যে সমস্ত পরিবার বেকারত্বের কালো অন্ধকারে ডুবে রয়েছেন, সেই সমস্ত পরিবারের কথা ভেবেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন অখিলেশ যাদব। তিনি জানান, বহু পরিবারের অনেক মানুষই কর্মহীনভাবে রয়েছেন। তবুও মেদী সরকারে তাঁদের দিকে নজর দিচ্ছেন না। আর এবার সেই নজর দেওয়ানোর জন্যই এমন পদক্ষেপ নিতে হবে।












Click it and Unblock the Notifications