জয়াপ্রদাকে 'আনারকলি' বলে কটাক্ষ আজমপুত্র আবদুল্লার! পাল্টা তোপ বিজেপি নেত্রীর
জয়াপ্রদা বনাম আজম খান লড়াইয়ে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। ভোটপ্রচারের মধ্যেই রীতিমত তোলপাড় চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের মন্তব্য ঘিরে।
জয়াপ্রদা বনাম আজম খান লড়াইয়ে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। ভোটপ্রচারের মধ্যেই রীতিমত তোলপাড় চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের মন্তব্য ঘিরে। অন্তর্বাস বিতর্কে ফের একবার ধোঁয়া তুলে এবার ময়দানে নামলেন সমাজবাদী পার্টির নেতা আজম খানের পুত্র আবদুল্লা খান। পাল্টা জবাবে জয়াপ্রদা বলেন,'আবদুল্লার মতো শিক্ষিত ছেলের থেকে এটা আশা করিনি। ওঁর বাবা আমায় আম্রপালি বলেছেন, উনি আনারকলি বলছেন,এভাবেই কি মহিলাদর দেখা হয় সমাজে?'
Jaya Prada on remarks by Abdullah (SP leader Azam Khan's son): Can't decide whether to laugh or cry, like father like son. Hadn't expected this from Abdullah. He's an educated man. Your father says 'I'm Amrapali' & you say 'I'm Anarkali,' Is that how you see women of society? pic.twitter.com/SgFEVlpuq9
— ANI UP (@ANINewsUP) April 22, 2019

আবদুল্লা এক নির্বাচনী প্রচার সভায় বলেন,'আলিও আমাদের বজরংবলিও আমাদের, আমাদের আলিও চাই, বজরংবলীও চাই কিন্তু আনারকলি চাই না।' আবদুল্লা খানের এমন বক্তব্যের পর থেকেই তোলপাড় হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি। আবদুল্লা যখন মঞ্চে এমন বক্তব্য রাখছেন তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর বাবা তথা সপা নেতা আজম খান। জয়াপ্রদার নাম না করে এদিন ফের একবার বিজেপি প্র্রার্থীকে আক্রমণ করার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না গেরুয়া শিবির।
SP leader Abdullah Azam Khan (son of SP leader Azam Khan) in Rampur: Ali bhi humare, bajrangbali bhi humare. Humein Ali bhi chahiye, bajrangbali bhi chahiye lekin Anarkali nahi chahiye. (21.4.19) pic.twitter.com/geozRjwAej
— ANI UP (@ANINewsUP) April 22, 2019
এর আগে,এদিন অন্তর্বাস বিতর্ক ঘিরে মায়াবতীর প্রতি জয়াপ্রদার মন্তব্য ঘিরে একটি মামলা দায়ের হয়েছে। এরপরই জয়প্রদা গোটা ঘটনা নিয়ে মুখ খুলে কার্যত গর্জে ওঠেন। তিনি বলেন, 'বুঝতে পারছি না এতে হাসব না কাঁদব..। '
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications