মমতার প্রতিবাদের রেশ যোগী রাজ্যে! বাজেট অধিবেশন শুরুর দিনেই ধুন্ধুমার
যোগী রাজ্যে বাজেট অধিবেশন শুরুর দিনেই ধুন্ধুমার বিধানসভায়।
যোগী রাজ্যে বাজেট অধিবেশন শুরুর দিনেই ধুন্ধুমার বিধানসভায়। এসপি এবং বিএসপি বিধায়করা বিধানসভায় সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখান। এদিকে এই
ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে স্লোগান তোলা হয়েছে, তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

বিরোধী বিধায়কদের হট্টগোল
অভিযোগ সমাজবাদী পার্টির সদস্যরা রাজ্যপালের দিকে পেপারের তৈরি বল ছুঁড় মারেন। রাজ্যপালের সামনে নানান অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ। এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
|
সমালোচনায় যোগী আদিত্যনাথ
এসপি এবং বিএসপি সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেন, এই ছবিতেই প্রমাণিত কোন ধরনের সিস্টেম এইসব মানুষরা চান।
|
বিক্ষোভের কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল
বিধানসভায় বাজেট পর্ব শুরু আগে এসপি এবং বিএসপি বিধায়করা যে বিধানভবনে বিক্ষোভ দেখাবেন তা আগে থেকেই ঠিক ছিল। বিধানসভা এবং বিধান পরিষদ, উভয়কক্ষের অধিবেশন শুরু হয় বেলা ১১ টা নাগাদ। রাজ্যপাল নাম নায়েকের ভাষণ দিয়ে যুগ্ম অধিবেশন শুরু হয়।
৭ ফেব্রুয়ারি ২০১৯-২০ সালের বাজেট পেশ করবে যোগী আদিত্যনাথের সরকার। ১২ ফেব্রুয়ারি থেকে বাজেট নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা।












Click it and Unblock the Notifications