Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের প্রতীকে ভোটদানের ছবি সোশ্যাল মিডিয়ায়, ভবানীপুরের প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপ

তৃণমূলের প্রতীকে ভোটদানের ছবি সোশ্যাল মিডিয়ায়, ভবানীপুরের প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি

গোলাপী কাগজে তৃণমূলের প্রতীক। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়র ছবি। ইভিএমে ভোট দেওয়ার ছবি সশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ ভোট দানের ছবি এভাবে পোস্ট করা যায় না। সবার উপরে মন্ত্রীর ছেলে কীভাবে মোবাইক ক্যামেরা নিয়ে বুথের ভেতরে ঢুকলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। সায়নদেবের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছেন তিনি।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

দলনেত্রীর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার ছবি পোস্ট করে ফেলেছেন ভবানীপুরের প্রাক্তন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দেখিয়েছেন তিনি ইভিএমে তৃণমূল কংগ্রেসে প্রতীকে ভোট দিচ্ছেন। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কীভাবে এই কাজ করলেন মন্ত্রীর পুত্র। এভাবে ভোটদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। এটা আইনভঙ্গের সামিল। ক্যামেরা নিয়ে কীভাবে একেবারে ইভিএমের সামনে গেলেন মন্ত্রীপুত্র তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

কমিশনের দ্বারস্থ হবে বিজেপি

কমিশনের দ্বারস্থ হবে বিজেপি

মন্ত্রীপুত্রের এই কীর্তি নিয়ে শোরগোল েফলে দিয়েছে বিজেপির অন্দরে। মন্ত্রীপুত্র কীভাবে বুথের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুথের ভেতরে ঢোকার পর কীভাবে ইভিএমের সামনে ক্যামেরা অন করে ছবি তুলল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। কারণ নির্বাচনী বিধি অনুযায়ী কে কাকে ভোট দিচ্ছে তা সম্পূর্ণ গোপন রাখতে ক্যামেরা নিষিদ্ধ করা হয় বুথের ভেতরে। এটা সাধারণ মানুষের মতামত প্রকাশের গোপনীয়তার মধ্যে পড়ে।

অভিযোগ অস্বীকার

অভিযোগ অস্বীকার

যদিও সায়নদেব সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি তিনি নিজেই জানতেন না সেটা। পরে আবার দেখেন সেটা ডিলিট হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালে সুব্রত মুখোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ট থেকে ভবানীপুরে ভোটদানের কথা পোস্ট করা হয়েছিল। পরে মন্ত্রী দাবি করেন সেটা তিনি করেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই নিয়ে তিনি অভিযোগ জানাবেন। কারণ তিনি জানিয়েছেন মেসেজ ছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন কিছু করেন না। এক্ষেত্রে কেই তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে সেটা পোস্ট করেছে।

হাইভোল্টেজ ভোট

হাইভোল্টেজ ভোট

ভবানীপুর কেন্দ্রে হাউভোল্টেজ উপনির্বাচন শেষ হল। প্রথম থেকেই বুথগুলিতে ভোটদানের সংখ্যা কম ছিল। তারপরেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোটারদের প্রভাবিত করার থেকে শুরু করে একাধিক অভিযোগ করেছেন। শেষবেলায় মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই নিরাপত্তা ছিল জোরদার। গোটা রাজ্যের নজর িছল ভবানীপুরের দিকে। নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর ভবানীপুর কেন্দ্রে দ্বিতীয়বার প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+