মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে দক্ষিণ কোরিয়া যোগ! উচ্ছ্বসিত মোদী
নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।
নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। দ্বিপাক্ষিক বৈঠকের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি ভারতে বিনিয়োগে শুধু উচ্ছ্বাস নয়, উচ্ছ্বাস মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে যোগ দেওয়ায়। দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি ভারতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর যুগ্ম সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন তাঁরা।
PM @narendramodi meeting with South Korean President Moon Jae-in at Hyderabad House in New Delhi. pic.twitter.com/AjVEpNg8o8
— PIB India (@PIB_India) July 10, 2018
জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, ২০২০-তে প্রধানমন্ত্রী মোদীর দক্ষিণ কোরিয়া সফরের অপেক্ষায় রয়েছেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
PM @narendramodi and President of South Korea, Moon Jae-in hold delegation level talks at Hyderabad House in New Delhi pic.twitter.com/YpcVJXdbna
— PIB India (@PIB_India) July 10, 2018
দুদেশের মধ্যে সহযোগিতা সম্পর্কীয় একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছে বাণিজ্য, আর্থিক সম্পর্ক, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা, বায়োটেকনোলজি, টেলিকমিউনিকেশন।
Union Minister @drharshvardhan and the South Korean Minister for Science & ICT, Mr. You Young-Min signs the MoU on Science & Technology, in New Delhi https://t.co/KmnQD2kmGy pic.twitter.com/jc2kByuYZc
— PIB India (@PIB_India) July 10, 2018
চারদিনের ভারত সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সোমবার নয়ডায় বিশ্বের সব থেকে বড় মোবাইল ফোন তৈরির কারখানার উদ্বোধন করেন।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি যান রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপরেই তিনি চলে যান হায়দরাবাদ হাউসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে।
President of the Republic of Korea, Mr. Moon Jae-in inspects the Guard of Honour, at the Ceremonial Reception, at Rashtrapati Bhavan, in New Delhi pic.twitter.com/tUgg4R3GuD
— PIB India (@PIB_India) July 10, 2018












Click it and Unblock the Notifications