দক্ষিণ ভারতই প্রধানমন্ত্রী বানাতে পারে রাহুল গান্ধীকে, বলছে সমীক্ষা

দক্ষিণ ভারতে বিজেপিকে টপকে কংগ্রেস এবারও সবচেয়ে এগিয়ে থাকতে চলেছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে যেমন নরেন্দ্র মোদী ঝড় কোনও প্রভাবই ফেলতে পারেনি, তেমনই সামগ্রিকভাবে দক্ষিণ ভারতেও সেভাবে কোনও প্রভাব ফেলতে পারেনি। বিজেপির আসন সংখ্যা বাড়লেও তা একটি দুটি রাজ্যেই সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারতে সামগ্রিকভাবে মোদী ঝড় বিশেষ কাজে দেয়নি। আর এবারও সেরকমই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়।

দক্ষিণে এগিয়ে কংগ্রেস

দক্ষিণে এগিয়ে কংগ্রেস

দক্ষিণ ভারতে বিজেপিকে টপকে কংগ্রেস এবারও সবচেয়ে এগিয়ে থাকতে চলেছে। এমনটাই উঠে এসেছে এবিপির সমীক্ষায়। দক্ষিণের পাঁচটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলে সেভাবে মোদী ম্যাজিক কাজ করবে না।

বিজেপি অনেক পিছিয়ে

বিজেপি অনেক পিছিয়ে

vদক্ষিণ ভারতে সবমিলিয়ে ১২৯টি আসন রয়েছে। তার মধ্যে বিজেপি মাত্র ১৪টি আসন পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। যার অর্থ গতবারের চেয়েও এবারের ফলাফল আরও খারাপ হচ্ছে বিজেপির। ইঙ্গিত এমনটাই।

ইউপিএ-র দাপট

ইউপিএ-র দাপট

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট ৬৯টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। যার অর্থ বিজেপির চেয়ে পাঁচগুণ বেশি আসন এই অঞ্চলে কংগ্রেসের পকেটে আসতে চলেছে।

লড়াইয়ে বাকীরাও

লড়াইয়ে বাকীরাও

অকংগ্রেসী-অবিজেপি দলগুলি সবমিলিয়ে ৪৬টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে মনে রাখার বিষয় হল, তামিলনাড়ুতে ডিএমকে, কর্ণাটকে জেডিএস, অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে।

আঞ্চলিক দলও শক্তিশালী

আঞ্চলিক দলও শক্তিশালী

অন্যদিকে কেরলে বিজেপি শক্তিশালী হলেও বামেরা বেশি শক্তিশালী। এছাড়া তামিলনাড়ুতে এআইএডিএমকে, তেলাঙ্গানায় তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো দল রয়েছে যারা বড় ফারাক গড়তে পারে। সবমিলিয়ে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতে বড় লিড পেতে চলেছে ইউপিএ। রাহুল গান্ধীর পক্ষে যা খুশির কারণ হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+