দলীয় নেত্রীর আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার হয়ে হাজতে বিজেপি জেলা সভাপতি

নিজের দলের এক নেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি শুভেন্দু সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

নিজের দলের এক নেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি শুভেন্দু সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে বিজেপির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই গ্রেফতার করা হয়েছে। এই জেলায় গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত দেখে শাসক দল ভয়ে একাজ করেছে।

দলীয় নেত্রীর আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার বিজেপি নেতা

যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, গত মাসের শুরুতে জেলার বুনিয়াদপুরের বাসিন্দা বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি মৌসুমী মজুমদার আত্মহননের পথ বেছে নেন। এই ঘটনায় মৌসুমীর স্বামী প্রদীপ মজুমদার থানায় গিয়ে ধৃত বিজেপি সভাপতি সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন।

পুলিশ তদন্তে নেমে শুভেন্দু সরকারকে গ্রেফতার করে আদালতে পেশ করলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন আচমকা আত্মহত্যা করলেন মৌসুমী?

জানা গিয়েছে, গত পুর নির্বাচনে বুনিয়াদপুর থেকে সামান্য ব্যবধানে হারেন মৌসুমী। এই হারের পর্যালোচনায় বসে শুভেন্দু সরকার হেয় করেন মৌসুমীদেবীকে। বৈঠকে দুজনের তর্ক হয়। সেখানে মৌসুমীদেবীর হাত ধরে টানলে তিনি শুভেন্দুকে চড় মারেন। তারপরই দল থেকে বহিষ্কৃত হন।

এই ঘটনায় মানসিক হেনস্থার জেরে মৌসুমীদেবী আত্মহনন করতে বাধ্য হয়েছেন বলে তাঁর স্বামী প্রদীপ মজুমদার অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতেই তদন্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+