ভারতে বাতিল পাঁচশো, হাজারের নোট এবার কাজে লাগাবে দক্ষিণ আফ্রিকা
গতবছরে বাতিল হওয়া পাঁচশো ও এক হাজারের নোট এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ আফ্রিকায়।
ভারতে গতবছরে বাতিল হওয়া পাঁচশো ও এক হাজারের নোট এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। সেদেশের সাধারণ নির্বাচনে ২০১৯ সালে তা কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

ঘটনা হল, আরবিআই ও কেরলের কোম্পানি ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউডের মধ্যে চুক্তি হয়েছিল। বাতিল নোটের মণ্ড কিনে তা কাজে লাগানোর কথা ছিল সেই সংস্থার। এবার তারাই দক্ষিণ আফ্রিকার নির্বাচনে সেই বাতিল নোট দিয়ে হার্ডবোর্ড তৈরি করে কাজে লাগাতে চলেছে।
রপ্তানি হওয়া হার্ডবোর্ডগুলি প্ল্যাকার্ড ও হোর্ডিং তৈরিতে কাজে নির্বাচনের সময়ে কাজে লাগানো হবে। এমনটাই জানা গিয়েছে। ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউড আরবিআইয়ের কাছ থেকে মোট ৭৫০ টন বাতিল নোট কিনেছে বলেও জানা গিয়েছে।
ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউডের তরফে জেনারেল ম্যানেজার টিএম বাভা জানিয়েছেন, নোট বাতিলের পরই তিরুবনন্তপুরের আরবিআই আমাদের সঙ্গে যোগাযোগ করে। পুরনো নোট পুড়িয়ে ফেলার কথাও হয়েছিল। কারণ তারা জানত না পুরনো নোট কীভাবে পুনর্ব্যবহার করা যেতে পারে।
তিনি বলেন, নোট পুড়িয়ে ফেললে পরিবেশের মারাত্মক ক্ষতি হতো কারণ নোটগুলি বিশেষ কাগজে তৈরি। আরবিআই নমুনা পাঠালে ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউডের গবেষক দল তা কীভাবে পুনরায় ব্যবহার করা যায় তা জানিয়ে দেয়। তারপর আরবিআই ছেঁড়া নোটের টুকরো ৫০টি ট্রেলারে বাক্সবন্দি করে পাঠায়।
সেই নোটের টুকরো উচ্চ তাপমাত্রায় গরমে সেদ্ধ করে, প্রযুক্তি ব্যবহার করে তা প্রসেসিং করা হচ্ছে। তারপরে তা দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। প্রতি টন নোট কেনা হয়েছে মাত্র ১২৮ টাকায়।












Click it and Unblock the Notifications