কংগ্রেসের 'গায়ে' হাত! কর্ণাটকে পরবর্তী সরকার বিজেপিরই

কর্ণাটকে পরবর্তী সরকার গড়তে চলেছে বিজেপিই। অন্তত সূত্রের খবর এমনটাই। এখনও পর্যন্ত একজন নির্দল এবং সাতজন কংগ্রেস বিধায়কের সমর্থনের কথা জানা গিয়েছে।

কর্ণাটকে পরবর্তী সরকার গড়তে চলেছে বিজেপিই। অন্তত সূত্রের খবর এমনটাই। এখনও পর্যন্ত একজন নির্দল এবং সাতজন কংগ্রেস বিধায়কের সমর্থনের কথা জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএস ইয়েদুরাপ্পা। জানা গিয়েছে, বুধবার সকাল থেকে এইসব বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কংগ্রেসের গায়ে হাত! কর্ণাটকে পরবর্তী সরকার বিজেপিরই

মঙ্গলবার সন্ধেয় নিজেদের সংখ্যা সম্পর্কে রাজ্যপালের কাছে তথ্য দিয়েছিল কংগ্রেস ও জেডিএস। কিন্তু বুধবার সকালে বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় সতর্ক হয়ে যায় কংগ্রেস ও জেডিএস।

নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকও পিছিয়ে দেওয়া হয়। কেননা রাজশেখর পাটিল, নগেন্দ্র, আনন্দ সিং-এর সঙ্গে কংগ্রেস কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি। একটি সূত্র থেকে জানা গিয়েছে, নগেন্দ্র ও আনন্দ সিং বিজেপির রেড্ডি ভাইদের খুব কাছের।

অন্য একটি সূত্রের খবর, দুই জেডিএস বিধায়ক রাজা ভেঙ্কটাপ্পা নায়ক এবং ভেঙ্কট রাও নাডাগৌড়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।

কংগ্রেস ও জেডিএস-এর একাধিক বিধায়ককে বিজেপি-র তরফে তাদের দলে যোগ দিতে বলা হয়েছে বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+