আনলক ৪-এ চালু হবে লোকাল ট্রেন ও মেট্রো, খুলবে সিনেমা হল! কী কী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র?

১ সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা। তবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে। তবে মেট্রোর পাশাপাশি আনলকের এই পর্যায়ে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। তাছাড়া সিনেমা হল ও অডিটোরিয়াম খোলার অনুমতিও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আরও কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম

আরও কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম

আরও কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম। এতদিন পর্যন্ত বন্ধ ছিল বারগুলি। তবে আনলকের চতুর্থ পর্যায়ে বারগুলিকে খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে বারে বসে মদ্যপান করা যাবে না। শুধুমাত্র বারগুলির বাইরের কাউন্টার থেকে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।

চালু হতে পারে লোকাল ট্রেন

চালু হতে পারে লোকাল ট্রেন

করোনা পরিস্থিতি মোকাবিলায় মার্চ মাস থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা। এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার সবুজ সংকেত মিলতে পারে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সূত্র আরও জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চালু হতে পারে লোকাল ট্রেনও।

করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে!

করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে!

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, দিল্লিতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার জন্য। কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন, 'রাজধানীর করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। পরীক্ষামূলকভাবে দিল্লির মেট্রো পরিষেবা ধাপে ধাপে চালু করা যেতে পারে।'

সিনেমা হল ও অডিটোরিয়ামও খুলতে পারে

সিনেমা হল ও অডিটোরিয়ামও খুলতে পারে

এর আগে আনলকের তৃতীয় পর্যায়ে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। জিম ও যোগ প্রশিক্ষণকেন্দ্রগুলিও খুলে গিয়েছিল ৫ অগাস্ট থেকে। এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালুর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। তাছাড়া সিনেমা হল ও অডিটোরিয়ামও স্বাস্থ্য বিধি মেনে খুলে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+