টুইটারের ভারতীয় শাখায় কর্মী ছাঁটাই, বরখাস্ত মার্কেটিং বিভাগের সমস্ত কর্মী!

সূত্রের খবর অনুযায়ী টুইটারের ভারতীয় শাখায় মার্কেটিং বিভাগের সকলকে বরখাস্ত করা হয়েছে,

শুক্রবারই টুইটার জানিয়েছিল, ভারতে তাদের ব্যাপক কর্মী ছাঁটাই করা হবে। সূত্র অনুসারে এই কর্মী ছাঁটাইয়ের ব্যাপক প্রভাব পড়বে ভারতে টুইটারের প্রযুক্তি, মার্কেটিং ও যোগাযোগ বিভাগে। টুইটারের ভারতীয় শাখায় মার্কেটিং বিভাগের সকলকে বরখাস্ত করা হবে বলে সূত্রের খবর। ইলন মাস্ক ২৭ অক্টোবর টুইটারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেন। টুইটারের মালিকানা পাওয়ার পরেই সিইও পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। পাশাপাশি তিনি টুইটারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিককে বরখাস্ত করেন।

টুইটারের ভারতীয় শাখায় কোপ

টুইটারের ভারতীয় শাখায় কোপ

সূত্রের খবর অনুযায়ী, টুইটারের ভারতীয় শাখায় সেলস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজনকে বহাল রাখা হবে। তবে এই বিষয়ে টুইটারের ভারতীয় শাখার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গত সপ্তাহে টুইটার ইলন মাস্কের অধীনে চলে যায়। তারপর থেকেই টুইটারের কর্মীরা চরম অনিশ্চয়তায় ভুগছে। টুইটারের তরফে জানানো হয়েছে, কর্মীদের বরখাস্ত করা হবে কি না, তা ইমেলের মাধ্যমে জানানো হবে। বর্তমানে টুইটারের সমস্ত দফতর এক সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

আন্তর্জাতিক সংবাদসংস্থাকে পাঠানো ইমেলে টুইটারের তরফে জানানো হয়েছে, 'টুইটারকে পুনর্গঠন করা হবে। শুক্রবার থেকে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবো। টুইটারের কর্মশক্তি হ্রাস করা হবে।' জানা গিয়েছে, টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক সংস্থার কর্মী অর্ধেক করতে চাইছেন। যার জেরে বিশ্বব্যাপী টুইটারের ৩,৭০০ কর্মী চাকরি হারাতে পারে। ইলন মাস্ক টুইটাকে কনটেন্ট টিমকে ছোট করতে পারে বলে কর্মীরা মনে করছেন। ইলন মাস্ক বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, টুইটারে বাগ স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে। টুইটারকে হেল স্কেপে নামতে বাধা দেবেন বলেও তিনি জনিয়েছেন।

সাময়িকভাবে বন্ধ টুইটারের সমস্ত অফিস

সাময়িকভাবে বন্ধ টুইটারের সমস্ত অফিস

শুক্রবার থেকে টুইটারের সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি টুইটারের তরফে জানানো হয়েছে, টুইটারের সিস্টেম ও গ্রাহকের তথ্য যা আগে টুইটারের কর্মীরা সংগ্রহ করতে পারতেন, সেই সুযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটারের তরফে জানানো হয়েছে, কর্মশক্তি হ্রাসের পরিকল্পনা এখনও বাস্তবায়িত করা হয়নি। যাঁরা ইলন মাস্কের অধীনে টুইটারে চাকরি করার সুযোগ হারাবেন, তাঁদের ব্যক্তিগত ইমেলে জানিয়ে দেওয়া হবে।

আদালতের দ্বারস্থ টুইটারের কর্মীরা

আদালতের দ্বারস্থ টুইটারের কর্মীরা

বৃহস্পতিবার টুইটারের বিরুদ্ধে কর্মীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, সংস্থাটি ফেডারেল ও ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘন করছে। ৬০ দিনের নোটিশ না দিয়েই টুইটার তার কর্মীদের ছাঁটাই করছে। দীর্ঘ টালা বাহানার পর ২৭ অক্টোবর টুইটার কেনেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটার কেনার আগে থেকেই তিনি সংস্থার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+