সংসদে শীতকালীন অধিবেশন হবেই, কংগ্রেসের অভিযোগকে নসাৎ করে ঘোষণা মোদী সরকারের

শীতকালীন অধিবেশন বিতর্কে বিরোধীদের তোপের সামনে মোদী সরকার। এই অবস্থায় বুধবার নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা কর

শীতকালীন অধিবেশন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলল মোদী সরকার। গুজরাটে বিধানসভা নির্বাচনের জন্য শীতকালীন অধিবেশন করতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। এমনকী রাহুল গান্ধীও টুইটারে শীতকালীন অধিবেশন নিয়ে তোপ দেগেছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল কারণ কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে বুধবার সকাল পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তারিখের কথাই বলতে পারছিল না।

রাহুল গান্ধীদের অভিযোগকে এভাবেই মোকাবিলা করলেন মোদী

বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে, সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, গুজরাট নির্বাচনের সঙ্গে সংসদের শীতকালীন অধিবেশনের দিন কোনওভাবেই 'ওভারল্যাপ' করবে না।

সূত্রের খবর শীতকালীন অধিবেশন ১৫ ডিসেম্বর থেকে শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ৫ জানুয়ারি শেষ হবে অধিবেশন। যদিও, এই তারিখ নিয়ে সরকারিভাবে কোনও সিলমোহর পাওয়া যায়নি।

বিজেপি বিরোধী, বিশেষ করে কংগ্রেস অভিযোগ করে আসছিল গুজরাট নির্বাচনের জন্য শীতকালীন অধিবেশনকে 'এড়িয়ে' যেতে চাইছেন মোদী। কংগ্রেসের অভিযোগ, জিএসটি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের দুর্নীতি-সহ নোটবাতিল, রাফায়েল ইস্যুতে বিরোধীরা যে সংসদে সরব হবেন তা আঁচ করেই মোদী কৌশলে শীতকালীন অধিবেশন এঁড়িয়ে যেতে চাইছেন। রাহুল গান্ধীও তাঁর টুইটার অ্য়াকাউন্টে লেখেন, 'সত্য থেকে বেশিদিন লুকিয়ে থাকা যায় না। কারণ, একদিন না একদিন এই সত্যের মুখোমুখি হতে হয়। মোদীজি দয়া করে লুকোচুরি খেলা বন্ধ করুন এবং সংসদের দরজা খুলুন, যাতে গোটা দেশ জানতে পারে রাফায়েল নিয়ে আপনার কেলেঙ্কারির কথা।'

সনিয়া গান্ধীও তাঁর টুইটার অ্যাকাউন্টে মোদীকে একহাত নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি শীতকালীন অধিবেশনকে সাবোটাজ করারও অভিযোগ এনেছিলেন। সেইসঙ্গে তাঁর আরও অভিযোগ ছিল যে, বিরোধীদের মুখোমুখি দাঁড়ানোর ইচ্ছেটাও হারিয়ে ফেলেছেন মোদী।

বুধবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অরুণ জেটলি বলেন, নির্বাচনের জন্য সংসদ অধিবেশন দিন পুনর্বিন্যাস করাটা কোনও নতুন বিষয় নয়। আজ যাঁরা বিরোধী দলের ভূমিকায় আছে, সেই কংগ্রেসও একাধিক নির্বাচনের সময় সংসদে অধিবেশনের দিনকে এদিক-সেদিক করেছিল। ২০১১ সালেও নির্বাচনের জন্য কংগ্রেস সংসদের অধিবেশনের দিনকে পুনর্বিন্য়াস করেছিল।

জেটলি আরও বলেন, '১০ বছর ধরে দেশকে এক দুর্নীতিবাজ সরকার দিয়েছিল কংগ্রেস। কিন্তু, নরেন্দ্র মোদী দেশকে সবচেয়ে সৎ-সরকার উপহার দিয়েছে।' সত্যকে জোর করে মিথ্যা বললে তা মিথ্যা হয়ে যায় না- বলেও মন্তব্য করেন জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+