নীরবতা ভাঙল মাওবাদীরা! ছত্তিশগড়ে বন্দি জওয়ানকে শীঘ্রই মুক্তি দেওয়ার বার্তা

নাম রাকেশ্বর সিং মিনহাস৷ তিনি একজন কোবরা কোমান্ডো৷ গত শনিবার ছত্তিশগড়ে কোবরা কমান্ডোদের যে দলটি মাওবাদীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েছিল, সেই দলে তিনি ছিলেন৷ ওই হানায় ২২ জন জওয়ান শহিদ হন৷ কিন্তু রাকেশ্বর এখনও কোনও খবর নেই৷ তবে সেই জওয়ান বেঁচে আছে বলে বার্তা পাঠাল মাওবাদীরা। এদিকে এক ভিডিও বার্তায় বন্দি জওয়ানের ছোট্ট মেয়ে চোখে জল নিয়ে কাতরভাবে আবেদন করে, 'দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও৷'

নিখোঁজ হন এক জওয়ান

নিখোঁজ হন এক জওয়ান

ছত্তিশগড়ের পুলিশের তরফে জানা গিয়েছে যে নিখোঁজ হয়ে যাওয়া ওই জওয়ানের সন্ধানে তল্লাশি অভিযান চলছে৷ বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে মাওবাদীরা ওই জওয়ানকে অপহরণ করেছে৷ বিষয়টি সত্যি হতে পারে৷ তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে৷ আর এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷

মাওবাদীদের সঙ্গে গোপন আলোচনা

মাওবাদীদের সঙ্গে গোপন আলোচনা

এরই মাঝে সূত্র মারফত খবর মেলে যে মাওবাদীদের সঙ্গে গোপন আলোচনা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। রাকেশ্বরের মুক্তির জন্য চলছে দর কষাকষি। এদিকে মাওবাদী নেতৃত্ব নাকি একটি বার্তা পাঠিয়েছে যাতে তাদের তরফে স্বীকার করা হয়েছে যে রাকেশ্বর তাদের জিম্মায় রয়েছে এবং কোনওভাবে তাঁর কোনও ক্ষতি করা হবে না। এবং সময় মতো তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও নাকি দাবি করা হয়েছে সেই বার্তায়।

উদ্বিগ্ন রাকেশ্বরের পরিবারের সদস্যরা

উদ্বিগ্ন রাকেশ্বরের পরিবারের সদস্যরা

প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে রাকেশ্বরকে অপহরণ করেছে মাওবাদীরা৷ কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত মাওবাদীদের তরফ থেকে কোনও পোক্ত খবর বা প্রমাণ পেশ করা হয়নি৷ ফলে উদ্বিগ্ন রাকেশ্বরের পরিবারের সদস্যরা৷ আর তাঁদের সেই উদ্বেগ সামগ্রিক ভাবে ধরা পড়েছে ছোট্ট মেয়ে এবং রাকেশ্বরের স্ত্রীয়ের গলায়৷

পুরো চিত্রটা স্পষ্ট হলে সব জানানো হবে

পুরো চিত্রটা স্পষ্ট হলে সব জানানো হবে

এদিকে রাকেশ্বর স্ত্রী মিনু তাঁদের জম্মুর বাড়িতে বসে বলেন, 'হামলার ঘটনা ও তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি আমরা টিভি চ্যানেল থেকেই জেনেছি৷ সরকার বা সিআরপিএফ-এর তরফে কেউ আমাদের এই ঘটনায় বিষয়ে কিছু জানায়নি৷' তিনি জানিয়েছেন যে তাঁদের তরফে সিআরপিএফ-এর সদর দফতরে যোগাযোগ করা হয়েছিল৷ সেখান থেকে জানানো হয় যে কোনও তথ্য তাঁদের জানানো যাবে না৷ পুরো চিত্রটা স্পষ্ট হলে তাঁদের সব জানানো হবে৷

রাজ্যপালের কাছে আবেদন রাকেশ্বরের পরিবারের

রাজ্যপালের কাছে আবেদন রাকেশ্বরের পরিবারের

মিনুর দাবি, তাঁর স্বামী ১০ বছর ধরে দেশের সেবা করছেন৷ এবার সরকারের দায়িত্ব তাঁর স্বামীকে সুরক্ষিত ভাবে ফিরিয়ে দেওয়া৷ তিনি ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার কাছে আবদেন করেছেন যে তিনি (মনোজ সিনহা) যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর (মিনু) স্বামীকে সুরক্ষিত ভাবে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+