Mahua Moitra: ৪৭ বার দুবাই থেকে খোলা হয়েছে মহুয়ার পার্লামেন্ট অ্যাকাউন্ট: সূত্র
Mahua Moitra: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের! আগামীকাল বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দেবেন তিনি। আর এর মধ্যেই কার্যত সামনে এল বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, মহুয়া মৈত্রের পার্লামেন্ট অ্যাকাউন্ট প্রায় ৪৭ বার লগ-ইন করা হয়েছে। আর তা সবটাই হয়েছে দুবাই থেকে।
ওই সূত্রের আরও দাবি, যে প্রশ্নগুলি (সংসদীয় অ্যাকাউন্ট থেকে রেকর্ড করা হয়েছিল) সংসদে মহুয়া মৈত্র (Mahua Moitra) রেখেছিলেন তা ঠিক করে দিয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিই। আর এহেন দাবি সামনে আসতেই নতুন করে অস্বস্তি তৃণমূল শিবিরে।

যদিও এই বিষয়ে কার্যত একেবারেই স্পিকটি নট তৃণমূল সুপ্রিমো। এমনকি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তবে আগামীকাল বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি মহুয়া মৈত্র (Mahua Moitra)হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও হাজিরা দিতে এথিক্স কমিটি তাঁকে জোর দিচ্ছে বলে অভিযোগ করেছেন। মহুয়া জানিয়েছেন, তাঁর কেন্দ্রে বিজয়া সম্মিলিনি রয়েছে। আর সেজন্যে তিনি ব্যস্ত থাকবেন। ফলে এখনই হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না।
ছয় তারিখের পর কমিটির কাছে সময় চান তৃণমূল সাংসদ (Mahua Moitra)। আর তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি হাজিরা দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি মহুয়ার। এই বিষয়ে পাল্টা কমিটির উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন তিনি। এথিক্স কমিটিকে চিঠি দিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে খোঁজ খবর নেওয়ার দাবি জানিয়েছেন সাংসদ।
উল্লেখ্য, মহুয়া মৈত্র (Mahua Moitra) নাকি এই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে সংসদে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করেছেন মোদী সরকারকে। এমনকী এই ব্যবসায়ীকে সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও তিনি (Mahua Moitra) দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এহেন অভিযোগ ঘিরেই এখন সরগরম রাজ্য-রাজনীতি। যদিও এক সংবাদমাধ্যমে পাসওয়ার্ড দেওয়ার কথা মেনে নিয়েছেন সাংসদ। বন্ধু হিসাবে দিয়েছিলেন। তবে কোনও আর্থিক লেনদেনে কোনও প্রশ্ন করেননি বলেই দাবি করেছেন।












Click it and Unblock the Notifications