Population Census: সেপ্টেম্বরেই শুরু হবে আদমশুমারির প্রক্রিয়া! অপেক্ষা শুধুই সবুজ সঙ্কেতের

Population Census: একাধিকবার আলোচনা হলেও কার্যকর হয়নি! অবশেষে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সবকিছু ঠিক থাকলে আগামীমাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই জনগননা প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তা শুরু হলে দীর্ঘ প্রায় ১৩ বছর জনগণনা অর্থাৎ আদমশুমারি হবে।

যা খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। নিয়ম বলছে, প্রত্যেক ১০ বছর অন্তর আদামশুমারি অর্থাৎ জনগননা হয়। শেষবার হয় ২০১১ সালে। এরপর আর হয়নি। যদিও ২০২১ সালে জনগননার (Population Census) কথা শুরু হলেও তা আর কার্যকর হয়নি।

Population Census

ভয়ঙ্কর করোনার কারণে গোটা দেশে লকডাউন চালু হয়ে যায়। একাধিক বিধি নিষেধ পরবর্তীকালে আরোপ হয়। এই অবস্থায় আর জনগণনা করা সম্ভব হয়নি মোদী সরকারের কাছে। এরপর যদিও ২০২৩ সালে এই বিষয়ে আলোচনা শুরু হলেও কার্যকর হয়নি।

এনআরসি সহ একাধিক ইস্যুতে বিরোধীরা দাবি তুলতে শুরু করে। এর মধ্যে ২০২৪ এ লোকসভা নির্বাচন ছিল। ফলে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়ার মধ্যে আর হাঁটেনি সরকার। যা নিয়ে যদিও পাল্টা একাধিক দাবিতে সুর চড়ায় বিরোধীরা। ব্যাপক বিতর্ক তৈরি হয়।

যদিও শেষমেশ আদমশুমারির প্রক্রিয়া (Population Census) শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। প্রায় দেড় বছর ধরে চলবে এই গণনা। এরপর ২০২৬ সালে সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার টার্গেট দিল্লির সরকার নিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রের দাবি, আদমশুমারির সঙ্গে সম্পর্কিত কাজ এবং পরিসংখ্যান ও কর্মসূচি কীভাবে বাস্তবায়ন হবে তা ইতিমধ্যে নির্ধারন করা হয়েছে। এমনকি এই বিউষয়ে একটি টাইমলাইনও তৈরি করা হয়েছে। আর সেই টাইম লাইন মেনেই কাজ হবে বলে দাবি ওই সূত্রের। শুধু তাই নয়, জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করা নিয়ে যদিও চূড়ান্ত শিলমোহর প্রধানমন্ত্রীর দফতর দেবেই বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+