Kamal Nath: কেন বিজেপিতে যেতে চান কমলনাথ! 'ফাঁস' হল সেই তথ্য
Kamal Nath: বিজেপিতে যোগ দিচ্ছেন নাকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। শনিবার থেকেই জোর জল্পনা। ইতিমধ্যে ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এর মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলের বায়ো থেকে কংগ্রেসের নাম মুছে দিয়েছে। আর তাতে জল্পনা আরও তীব্র হয়েছে ।
কিন্তু কেন বিজেপিতে যোগ দিতে চাইছেন কমলনাথ (Kamal Nath)? যা নিয়ে শুরু হয়েছে একাধিক চর্চা। তবে কমলনাথের বিজেপি যোগের জল্পনা নাকি শুধুই গুঞ্জন, বলছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যসভায় যেতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সেই মতো কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্যসভার টিকিট চেয়েছিলেন তিনি (Kamal Nath)। কিন্তু তা দিতে রাজি হয়নি কংগ্রেস। আর তা থেকেই কংগ্রেসের সঙ্গে মনমালিন্য তৈরি হয় বলে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, এই বিষয়ে কয়েক সপ্তাহ আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে ছিলেন কমলনাথ।
বেশ কয়েকজন বিধায়কের সমর্থনও তিনি নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যসভার টিকিট দিতে খাড়গে রাজি হয়নি বলেই খবর। এমনকি এই বিষয়ে রাহুল গান্ধীর সঙ্গেও কমলনাথের কথা হয় বলে খবর। কিন্তু বিশেষ আগ্রহ সোনিয়া পুত্রও দেখাননি। আর তাতে বেশ ক্ষুব্ধ হন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এবং তখনই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেন বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও বিজেপি যোগের বিষয়ে কিছুই বলেননি কমলনাথ। শুধু জানিয়েছেন, কিছু ঘটলে অবশ্যই সংবাদমাধ্যমকেই আগে জানাবেন।
বিজেপির তরফেও কমলনাথের যোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি বলেই খবর। কিন্তু রাজ্যসভায় কেন কমলাথকে পাঠাতে রাজি নয় কংগ্রেস? প্রকাশিত খবর অনুযায়ী, কমলনাথের উপর খুশি নয় কংগ্রেস নেতৃত্ব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচবছর সুযোগ পেয়েছিলেন কমলনাথ। কিন্তু তা রাখতে পারেননি।
এজন্য কমলনাথকেই দায়ী করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এমনকি সম্প্রতি মধ্যপ্রদেশ নির্বাচনে হাইকমান্ডকে কিছু না জানিয়েই কমলনাথের বেশ কিছু সিদ্ধান্ত ঘিরে দূরত্ব তৈরি হয় দলের সঙ্গে। এমনকি কমলনাথের কাজে রীতিমত ক্ষুব্ধ হাই-কমান্ড। আর এই সমস্ত বিষয়েই রাজ্যসভায় এই কংগ্রেস নেতাকে পাঠাতে রাজি নয় সোনিয়া-রাহুল গান্ধীরা। আর তাতেই ক্ষুব্ধ মধ্যপ্রদেশের রাজনীতিতে খেলা ঘুরছে বলে আশঙ্কা।
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কমলনাথ (Kamal Nath) বিজেপিতে যোগ দিলে কংগ্রেস জোর ধাক্কা হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications