করোনার 'হটবেড' বিজয়ওয়াড়ায় কোভিড-উৎপত্তি ঘিরে রহস্য! ৫০ শতাংশ রোগীকে ঘিরে সন্দেহ
কমিউনিটি ট্রান্সমিশন ঘিরে ফের আশঙ্কার মেঘ। ভারতে করোনার সংক্রমণ বিদেশ থেকে প্রথমে আসে। তবে পরবর্তীকালে তা বিপুল পরিমাণে ছড়াতে শুরু করে। এরপর দেশে ক্লাস্টার ও হটস্পট গড়ে তুলে এই রোগ সংক্রমণের হাত থেকে প্রতিরোধের চেষ্টা করা হয়। এদিকে, অন্ধপ্রদেশে করোনার 'হটবেড'-এ ৫০ শতাংশ রোগীর রোগ নিয়ে দানা বেঁধেছে রহস্য।

করোনা ভাইরাস নিয়ে বিজয়ওয়াড়ায় জটিলতা?
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৫০ শতাংশ করোনা রোগীর রোগ কোথা থেকে এসেছে , তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসক একটি সতর্কতা জারি করেছেন। আর এই রোগের উৎপত্তিস্থল জানতে না পারায় কমিউনিটি ট্রান্সমিশনের ভয় উঠছে।

বিজয়ওয়াড়ার পরিসংখ্যান
বিজয়ওয়াড়া প্রশাসন জানিয়েছে, সেখানে ৭২ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। যার মধ্যে ৩২ জনের দেহে এই রোগ কীভাবে এসেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ৩২ জনের কোনও জায়গায় ঘুরতে যাওয়ার ঘটনা নেই। এঁরা কোনও কোভিড ১৯ আক্রান্তের সংসর্গেও আসেননি। ফলে উদ্বেগ বাড়ছে এঁদের নিয়ে।

৯০ শতাংশের উপসর্গ নেই
বিজয়ওয়াড়া প্রশাসনের দাবি, এই আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশ রোগীর কোনও করোনা উপসর্গ নেই। এই রোগীরা শুধু জানিয়েছেন যে , তাঁরা কেবলমাত্র দোকান বাজার করতেই বাড়ি থেকে বেরিয়েছেন। তবে সেখান খেকে সংক্রমণ ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications