ক্রিকেট ছেড়ে ভোটের ময়দানে কি শেহওয়াগ-গম্ভীর, গুঞ্জন উঠেছে দিল্লির রাজনীতিতে

২২ গজে ওপেনিং জুটিতে ভারতকে একাধিক ক্রিকেট ম্যাচ জিতিয়েছেন গৌতম গম্ভীর ও বীরেন্দর সেহওয়াগ। এবার কি এই ওপেনিং জুটি নয়া ইনিংসের লক্ষ্যে নামছেন রাজনীতিতে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

২২ গজে ওপেনিং জুটিতে ভারতকে একাধিক ক্রিকেট ম্যাচ জিতিয়েছেন গৌতম গম্ভীর ও বীরেন্দর সেহওয়াগ। এবার কি এই ওপেনিং জুটি নয়া ইনিংসের লক্ষ্যে নামছেন রাজনীতিতে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির রাজনৈতিক পরিমণ্ডলে জোর খবর বিজেপি-র হয়ে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন গৌতম গম্ভীর ও বীরেন্দর সেহওয়াগ।

ক্রিকেট ছেড়ে ভোটের ময়দানে কি শেহওয়াগ-গম্ভীর, গুঞ্জন উঠেছে দিল্লির রাজনীতিতে

রাজনীতিতে দু'জনেই বিজেপি-র হয়ে ব্যাট করবেন বলেই সূত্রে দাবি করা হচ্ছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ৩০ থেকে ৪০ শতাংশ সাংসদকে প্রার্থী করবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেই স্থানে যে সব নয়া মুখের আবির্ভাব ঘটবে তাতেই নাকি বিবেচিত হয়েছে গৌতম গম্ভীর ও বীরেন্দর সেহওয়াগ-এর নাম। এই দুই ক্রিকেটারকেই প্রার্থী করার বিষয়টিও প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলেও এই সূত্রে দাবি করা হচ্ছে।

দিল্লি ও বিহার থেকে গম্ভীর ও সেহওয়াগ-কে প্রার্থী করা হতে পারে। অথবা বিহারের স্থানে গুজরাটও হতে পারে গম্ভীর ও সেহওয়াগের নির্বাচনী কেন্দ্র। তবে এই বিশেষ সূত্রে আরও দাবি করা হচ্ছে মধ্যপ্রদেশ থেকেও দুই ক্রিকেটারের মধ্যে একজনকে প্রার্থী করার জোরদোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গম্ভীর ও সেহওয়াগের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে বিজেপি কোনও প্রতিক্রিয়া দেয়নি। এমনকী, দুই ক্রিকেটারকেও এই নিয়ে মন্তব্যে জন্য পাওয়া যায়নি। দিল্লি-তে ভোটের লড়াইয়ে তাদের থেকে আপ ও কংগ্রেস এগিয়ে আছে বলে মনে করছে বিজেপি-র একটা অংশ। সেই কারণে দিল্লির দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে তুলে ধরে ভোটব্যাঙ্কের ফাঁটল কিছুটা হলেও মেরামতি করতে চাইছে বিজেপি।

গত কয়েক বছর ধরেই সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন সামাজিক ইস্যু এবং রাজনীতিতে নিজেদের মতামত ব্যক্ত করে আসছেন গৌতম গম্ভীর ও বীরেন্দর সেহওয়াগ। পাকিস্তানের বিরোধিতা এবং জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের পক্ষ নিয়ে গম্ভীরের একাধিক মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেহওয়াগও নানা ধরনের ইস্যুতে মোদীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বিজেপি-র থিঙ্ক ট্য়াঙ্ক-এ থাকা সদস্যরা মনে করছেন গম্ভীর ও সেহওয়াগের পিছনে একটা বিশাল সংখ্যক ভক্তের দল রয়েছে। নির্বাচনী বৈতরণীতে যা অনেকটা অ্যাডভ্যান্টেজ দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+