রাজনীতি নয়, জানিয়ে দিলেন মহারাজ

কিন্তু সেগুড়ে বালি। বিজেপি কেন কোনও দলের হাত ধরেই যে আপাতত তাঁর রাজনীতির জগতে হাতেখড়ি হচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছেন খোদ সৌরভ।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে দেখা করে বেরতেই ছেঁকে ধরে সাংবাদিকরা। রাজনীতিতে আসছেন কি? প্রশ্ন ছুঁড়ে দেন সৌরভের দিকে। মুচকি হেসে মহারাজের জবাব, "রাজনীতি নয় বাবা। আমি খেলার মাঠের মানুষ। মাঠেই ভাল আছি।" কৌতুহলী সাংবাদিকদের ফের প্রশ্ন, ঠিক তো, নাকি পরে সিদ্ধান্ত পালটাতে পারে। ফের মহারাজের জবাব। না না, আমি রাজনীতিতে যাচ্ছি না। একদম পাক্কা।












Click it and Unblock the Notifications