সুশান্ত মামলার সঙ্গে জড়িয়ে গেল সৌরভের নাম! কীভাবে জেনে নিন
সুশান্ত মামলার সঙ্গে জড়িয়ে গেল সৌরভের নাম! কীভাবে জেনে নিন
এমন খবরে নড়েচড়ে বসলেন নিশ্চয়! তেমন হওয়াটাই স্বাভাবিক। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ব্যবসায়ীক পার্টনার বরুণ মাথুর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির জেরায় দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়কের নাম উল্লেখ করেছেন। কেন এমন করলেন তিনি।

সুশান্তের তদন্তে কেন সৌরভের নাম
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে ইডি। প্রয়াত অভিনেতার ব্যবসায়ীক বন্ধু বরুণ মাথুরকে এই ইস্যুতে জেরা করেছেন তদন্তকারীরা। সেই জেরাতেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন বরুণ। বলেছেন, বিসিসিআই সভাপতির বায়োপিকে অভিনয় করতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

কথা এগিয়েছিল অনেকটা
ইডির জেরায় বরুণ মাথুর জানিয়েছেন, দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চেয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এ ব্যাপারে কথাবার্তা অনেকটা এগিয়েছিল বলেও জানিয়েছেন বরুণ। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ অসমাপ্ত থেকে যায় বলে জানিয়েছেন সুশান্তের বিজনেস পার্টনার।

ধোনির বায়োপিকে সাড়া ফেলেছিলেন
দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখান থেকে আত্মবিশ্বাস পেয়েই তিনি দাদার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন সুশান্তের বন্ধু বরুণ মাথুর।

১২ চরিত্রকে নিয়ে সিনেমা
ইডি-র জেরায় বরুণ মাথুর জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী সহ দেশের মোট ১২ জন মনীষীকে নিয়ে এক ভার্চুয়াল রিয়ালিটি সিনেমাতেও অভিনয় করতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। তবে সেই কাজ শুরুই করতে পারেননি অভিনেতা।












Click it and Unblock the Notifications