বিজেপির টিকিটে রাজনীতিতেও 'দাদগিরি' হবে না কি?

না, একটু আধটুতে বিশ্বাসী নয়। যা করবেন পুরো মন লাগিয়ে ১০০ শতাংশ দিয়ে। তাই তো লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিজেপির প্রস্তাব পেয়ে ভাবার সময় চাইলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
কেন্দ্রে ক্ষমতায় এলে সৌরভকেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বানানোর প্রতিশ্রুতি বিজেপির
প্রস্তাব এসেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। বিশ্বস্ত সূত্রের খবর বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীই এই প্রস্তাবটি পাঠিয়েছেন। এমনকী যদি আসন্ন নির্বাচনে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে সৌরভকেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বানানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
এদিকে চার রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির চমকপ্রদ ফল হলেও কলকাতায় বিজেপির ভিত যে নড়বড়ে তা ভালভাবেই জানে বিজেপি নেতৃত্ব। মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি-র আসন সংখ্যা মাত্র একটি। তাও আবার দার্জিলিংয়ে। যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলের সম্পর্কের উন্নতি হওয়ায় ওই আসনটি ধরে রাখার ক্ষেত্রেও শঙ্কা রয়েছে বিজেপি-র।
এমন পরিস্থিতে আসন্ন লোকসভা নির্বাচনে সার্বিক রাজনীতিতে বিজেপির কেন্দ্রে আসার জল্পনা শুরু হলেও পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে পরিস্থিতি সুখকর না হওয়ায় কেনই বা সৌরভ বিজেপির প্রস্তাব গ্রহণ করবেন? এরও তোড় রয়েছে বিজেপির কাছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গুজরাত, দিল্লি ভোট প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের পছন্দমতো যে কোনও আসন বেছে নিতে পারেন সৌরভ, এমন প্রস্তাবও দেওয়া হয়েছে তাঁকে।
তবে ব্যস্ততার কারণে এখনই কোনও সিদ্ধান্ত কোনও সিদ্ধান্ত নেননি। তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন সৌরভ।












Click it and Unblock the Notifications