আইপিএল বেটিং কাণ্ডের তদন্ত, এবার মুদগল কমিটিতে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএল বেটিং কাণ্ডের তদন্ত, এবার মুদগল কমিটিতে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
নয়াদিল্লি, ৯ জুন : প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ত সৌরভ গঙ্গোপাধ্যায় এবার আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কান্ডে মুদগল কমিটির অংশ হলেন। এই আইপিএল বেটিং কাণ্ডে যে ১৩ জনের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে তদন্তে মুদগল কমিটির একজন হবেন সৌরভ।

রবিবারদিন মুকুল মুদগল জানিয়েছেন, আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে প্রস্তাব জানিয়েছিলাম এবং সৌরভ সেই প্রস্তাব গ্রহণ করেছেন। ক্রিকেটীয় বিভিন্ন কৌশলগত বিষয়ে সৌরভ তাঁদের সাহায্য করবেন বলে জানিয়েছেন মুদগল।

তবে মুদগল কমিটিতে যোগ দিলেও সৌরভের যে সব মিডিয়া চুক্তিতে অঙ্গীকারবদ্ধ তাতে কোনও বাধা আসবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাম উঠেছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহিন্দর অমরনাথের

দিল্লির আইনজীবী রাহুল মেহরা, যিনি ক্রিকেট প্রশাসনকে একাধিকবার আদালতে নিয়ে গিয়েছেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তে স্পষ্টতই খুশি। তিনি জানিয়েছেন, এতদিনে সঠিক দিশায় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সৌরভকে মুদগল কমিটিতে অন্তর্ভুক্ত করাকে কেন এতটা গুরুত্ব দিচ্ছেন এ প্রশ্নের উত্তরে রাহুল বলেন, সৌরভ এমন এখজন খেলোয়াড় যাঁর প্রতিষ্ঠিত দ্বন্দ্ব নিয়ে কোনও আগ্রহ নেই। গত ২০ বছরের ক্রিকেট দুনিয়ার ভিতর ও বাহির সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তাঁর। ২০০০ সালের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ যখন ওঠে তখন তিনি ওই দলে ছিলেন। নিজের অবিজ্ঞতা দিয়ে সৌরভ নিশ্চয়ই কমিটির সাহায্য করতে পারবেন বলেও অনুমান রাহুলের।

২০১৩ সালে আইপিএল টুর্নামেন্টে স্পট ফিক্সিং ও বেটিংয়ের অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ রাজস্থান রয়্যালসের এস শ্রীসন্ত, অশোক চন্দিলা এবং অঙ্কিত চবনকে স্পট ফিক্সিং কান্ডে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেইয়াপ্পানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। নাম জড়ায় বিন্দু দারা সিংয়েরও। পরে মেইয়াপ্পানের ভূমিকা চাপা দিতে চাইছে বলে অভিযোগ ওঠে শ্রীনিবাসন ও ভারতীয় অধিনায়ক ধোনি।

গোটা বিষয়ের তদন্তে শীর্ষ আদালত মুদগল কমিটিকে নির্দেশ দেয় প্রশ্নাতীত সততার এক খেলোয়াড়কে তদন্তের স্বার্থে বেছে নিতে। এর পর ২টি নাম উঠে আসে। কিন্তু শেষ মেশ মইন্দর অমরনাথকে পিছনে ফেলে বেরিয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+